১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ বাংলাদেশ জামায়াতে ইসলামী-র

পুবের কলম, ওয়েবডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘিরে প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানানো হয়।

পোস্টে বলা হয়, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে দলটি সন্তুষ্ট নয় বলেও উল্লেখ করা হয়। জামায়াতের দাবি, ১১ দলীয় জোটের প্রার্থীরা বিভিন্ন আসনে অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হয়েছেন। বেসরকারি ফল ঘোষণায় অসামঞ্জস্য ও কারসাজির অভিযোগও তোলা হয়েছে। পাশাপাশি ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা এবং প্রশাসনের একটি অংশের নির্দিষ্ট একটি দলের প্রতি ঝুঁকে পড়ার ইঙ্গিত ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে বলে পোস্টে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের

এ পরিস্থিতিতে দলটি সমর্থক ও দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার অনুরোধ করেছে। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও পোস্টে জানানো হয়।

আরও পড়ুন: কন্ট্রোল রুম থেকে সারা দেশের ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ বাংলাদেশের প্রধান উপদেষ্টার

আরও পড়ুন: ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ, ভারত বয়কটের সিদ্ধান্তেই অনড় বিসিবি
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিধানসভা ভোটের মুখে ময়নায় বিজেপিতে বড় ভাঙন: তৃণমূলে যোগ দিলেন চন্দন মণ্ডল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচনী ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ বাংলাদেশ জামায়াতে ইসলামী-র

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার