পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেপ্তারের পর আজ দুপুরে ঢাকার আদালতে পেশ করা হবে। এই তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার গভীর রাতে রাজধানীর ধানমন্ডির একটি আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে মিন্টো রোডের গোয়েন্দা দপ্তরে রেখে তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এক শীর্ষ আধিকারিক।
সবচেয়ে আলোচিত মামলাটি রংপুরে এক স্বর্ণশ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে। অভিযোগ, আন্দোলনের সময় গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় তাঁসহ একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টানা চার দফা স্পিকারের দায়িত্বে ছিলেন শিরীন শারমিন চৌধুরী। পরে তিনি পদত্যাগ করেন।