পুবের কলম, ওয়েবডেস্ক: যৌন নিপীড়ন কমিটি গঠন নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্য সরকারের অধীনে সমস্ত মন্ত্রক, বিভাগগুলিকে যৌন হয়রানি কমিটি গঠনের জন্য একটি নির্দিষ্ট সময় নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালত কেন্দ্র, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের সম্মতি জানিয়ে আট সপ্তাহের মধ্যে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:
শীর্ষ আদালত বলেছে যে, ২০১৩ সালের যৌন হয়রানি প্রতিরোধ আইন কার্যকর করার ক্ষেত্রে গুরুতর ত্রুটি রয়েছে।
বিচারপতি এ এস বোপান্না ও হিমা কোহলি বেঞ্চ জানায় যে, একটি অনুপযুক্তভাবে গঠিত যৌন হয়রানি প্যানেল কর্মক্ষেত্রে একটি তদন্ত পরিচালনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। পরিকল্পনাবিহীন কমিটি অমীংমাসিত তদন্ত করে থাকে। যা অনেক সময় গুরুতর পরিণতির দিকে যেতে পারে। যেমন অপরাধী কর্মচারির উপরে বড় জরিমানা আরোপ করার মতো। বেঞ্চ বলেছে, পিওএসএইচ অ্যাক্ট অনুসারে কেন্দ্র, সমস্ত কেন্দ্র শাসিত অঞ্চল, রাজ্য সরকারের অধীনে সমস্ত মন্ত্রক, বিভাগ, সরকারি সংস্থা, প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থাগুলিকে কমিটি গঠন করতে হবে। সেই গঠন সংক্রান্ত কমিটির প্রয়োজনীয় তথ্য, মনোনীত ব্যক্তিদের ই-মেইল আইডি সহ যোগাযোগের নম্বরের বিবরণ, অনলাইন অভিযোগ জমা দেওয়ার জন্য নির্ধারিত পদ্ধতি, সেইসঙ্গে প্রাসঙ্গিক নিয়ম, প্রবিধান এবং অভ্যন্তরীণ নীতিগুলি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করা হবে। বেঞ্চ জানিয়েছে, কাজটি এমনভাবে করতে হবে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/কার্যকারি সংস্থা/প্রতিষ্ঠান/সংস্থার ওয়েবসাইটে সহজেই সেই তথ্য উপলব্ধ হয়, এবং সময়ে সময়ে সেটি আপডেট করা যায়।আরও পড়ুন:
প্রসঙ্গত, গোয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিভাগীয় প্রধান অরেলিয়ানো ফার্নান্ডেজের দায়ের করা আবেদনের শুনানির সময় শীর্ষ আদালত এই নির্দেশ দেয়। প্রাক্তন বিভাগীয় প্রধান অরেলিয়ানো ফার্নান্ডেজ বম্বে হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছিলেন।