পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত। গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপল দখলের পর এবার রাশিয়ার চোখ দক্ষিণ-পূর্ব ইউক্রেনের দনবাস এলাকার দিকে। রুশ ভাষাভাষী এলাকা দোনেস্ক ও লুহানস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারলেই ইউক্রেনের একটা বিরাট অংশ রাশিয়ার কব্জায় চলে যাবে। ঠিক তখন পিছু হটা ছাড়া আর কোনও উপায় থাকবে না পশ্চিমা বিশ্বের। তবে আপাতত যুদ্ধ পরিস্থিতি দেখে সামরিক বিশ্লেষকরা বলছেন, অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কির সেনা।
কারণ, তারা এখন মানসিকভাবে ক্লান্ত, দেশের ক্ষতবিক্ষত অবস্থা দেখে আম আদমিও হতাশ হয়ে উঠছে। এদিকে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে পেরে ওঠার জন্য প্রয়োজনীয় গোলা-বারদও ফুরিয়ে গিয়েছে ইউক্রেনের। আমেরিকা, ব্রিটেন বা ফ্রান্সের মতো দেশের সাহায্যে এই যুদ্ধটা টিকে রয়েছে। এমতাবস্থায় পুতিনের কাছে যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়েছেন মারিওপলের মেয়র ভাদিম বোইচেঙ্কো। তাঁর কথায়, যুদ্ধবিধ্বস্ত শহর মরিওপলে আটকে থাকা এক লক্ষ নাগরিকের ভাগ্য রুশ প্রেসিডেন্ট একাই নির্ধারণ করতে পারেন। বোইচেঙ্কো বলেন, মারিওপলে আটকদের ভাগ্য এখন পুতিনের হাতে এবং এদের সঙ্গে কী ঘটবে তা তিনিই নির্ধারণ করতে পারেন। তিনি আরও বলেছেন, উপগ্রহ থেকে পাওয়া মারিওপলের একটি গণকবরের ছবি প্রমাণ করে যে, নিহতের সংখ্যা লুকাতে মৃতদেহ কবর দিচ্ছে রুশ সেনা। তবে এই ছবির সত্যতা যাচাই করেনি কেউ। মারিওপলের মেয়রের কথায়, ‘আজ আমাদের কেবল একটি কথা বলার আছে, আর সেটি হল আমাদের একটি যুদ্ধবিরতি প্রয়োজন, রাশিয়ার সামরিক বাহিনীর হাতে বন্দি মরিওপলের লক্ষাধিক বাসিন্দাকে পুরোপুরি বের হওয়ার সুযোগ দিতে এবং আজভস্টাল ইস্পাত কারখানায় থাকা আমাদের সকল মানুষকে মুক্তি দিতে হবে।’ তবে আজভস্টলে আটক সৈন্য ও নাগরিকদের বিষয়ে রাশিয়া এখনও কোনও কিছু জানায়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধ শেষ হয় মারিওপলে। শহরটি দখলের কথা বিশ্বকে জানান পুতিন। বলেন, রুশ সেনারা মারিওপল ‘স্বাধীন’ করেছে। এর মাধ্যমে টানা দুই মাসের সামরিক অভিযোনে প্রথম বড় কোনও ইউক্রেনীয় শহর দখল করে রাশিয়া। যদিও এই ‘বিশেষ সামরিক অভিযানে’ অসামরিক মানুষজনকে লক্ষ্যবস্তুতে পরিণত করার কথা অস্বীকার করেছে মস্কো। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে খবর প্রকাশ করছে।এবার দনবাস দখলের পথে রুশ সেনাবাহিনী
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ এপ্রিল ২০২২, ১৩:০৬
আরও খবর
Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা
আগামী পাঁচ বছর যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: রাজনাথ সিং
রুশ-ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্ষুব্ধ ট্রাম্প, ইউক্রেনকে 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্র দিলেও চাইছেন পুরো দাম
মণিপুরে গ্রেফতার ১৭ জঙ্গি, ৩১টি অস্ত্র উদ্ধার
রুশ-ইসলামি বিশ্বের যোগসেতু ‘কাজান সম্মেলন ২০২২’ শুরু
রুশ-ইসলামি বিশ্বের যোগসেতু ‘কাজান সম্মেলন ২০২২’ শুরু
ভাঙনের মুখে ইইউ? ইউরোপীয় একতায় ফাটল ধরাচ্ছে রুশ গ্যাস-রাজনীতি
ভাঙনের মুখে ইইউ? ইউরোপীয় একতায় ফাটল ধরাচ্ছে রুশ গ্যাস-রাজনীতি
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর