পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারি নিয়ে মোদির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল। ক্ষমতার অহঙ্কার দেখিয়ে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করিয়েছেন মোদি বলেও সরব হয়েছেন তিনি। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে সুনিতা লেখেন, "এই গ্রেফতারি দিল্লির জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। মুখ্যমন্ত্রী সব সময় আপনাদের সঙ্গে থেকেছেন।

দেশের জন্য সব কিছু উৎসর্গ করেছেন। জনগণই তাঁর কাছে সব কিছু। জয় হিন্দ।"