পুবের কলম ওয়েবডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার ঘোষণা করলেন আলোচিত তুর্কি শেফ সল্ট বে। প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিদিন অন্তত ৫ হাজার ক্ষতিগ্রস্ত মানুষের খাবারের ব্যবস্থা করবেন তিনি। কাতার বিশ্বকাপের ফাইনালে মাঠে ঢুকে অভিনব কর্মকাণ্ডের জন্য আলোচিত হন সল্ট বে। যার আসল নাম নুসরাত গোকচে। সল্ট বে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে- ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য খাবার রান্না করা হচ্ছে। ইনস্টাগ্রামে তুর্কি শেফ লিখেছেন, ‘আমরা বহু মানুষকে গরম খাবার পরিবেশন করছি। আমাদের প্রতিদিনের লক্ষ্য ৫ হাজার মানুষকে খাবার খাওয়ানো।’ এর আগে তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য খাবার তৈরি করা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে।’ আরও এক বিখ্যাত তুর্কি শেফ বোরাক ওজদেমিরও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ বিতরণ করেছেন।