পুবের কলম প্রতিবেদক: এপ্রিল বিয়ে করলেন তুরস্কের প্রথম নোবেলজয়ী লেখক ওরহান পামুক। ৬ এপ্রিল দীর্ঘদিনের প্রেমিকা আশলে আকিয়াভেসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৬৯ বছর বয়সি এই লেখক। কনে ৪৭ বছর বয়সি আকিয়াভেস তুরস্কের বোয়াজিচি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের একজন গ্র্যাজুয়েট। দীর্ঘ ১০ বছরের প্রেমের পর গতকাল একসঙ্গে গাঁটছড়া বেধেছেন আশলে আকিয়াভেস ও ওরহান পামুক।
তুরস্কে ‘হেলথ টু্যরিজম’ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ার জন্য স্বাস্থ্যসেবা কমিউনিটিতে বেশ নামডাক আছে আকিয়াভেসের।আরও পড়ুন:
কোভিড-১৯ মহামারির কারণে অনেকদিন ধরেই আটকে ছিল তাদের বিয়ের অনুষ্ঠান। অবশেষে গতকাল দুপুরে ইস্তানবুলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন দুজনে। তুরস্কের সবচেয়ে আলোচিত ও বিখ্যাত ঔপন্যাসিকদের একজন ওরহান পামুক।
বিশ্বের ৬০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে তার বই, বিক্রি হয়েছে ২ মিলিয়নেরও বেশি কপি।পামুকের লেখা বই ‘মাই নেম ইজ রেড’ এবং ‘স্নো’ তুর্কী সাহিত্যের ইতিহাসে সর্বাধিক পঠিত দুটি বই।আরও পড়ুন:
২০০৬ সালে খ্যাতিমান এই লেখককে নোবেল পুরস্কারে ভূষিত করে সুইডিশ অ্যাকাডেমি। ওরহান পামুক সম্পর্কে অ্যাকাডেমি বলে, নিজ শহরের বিষন্ন আত্মার সন্ধান করতে গিয়ে তিনি সংস্কৃতির মধ্যকার সংঘর্ষ ও আন্তঃসংযোগের নতুন চিহ্ন আবিষ্কার করেছেন।
আরও পড়ুন: