আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ স্বাধীনতা দিবসে বিনায়ক দামোদর সাভারকরের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত কর্নাটকের শিবমোগ্গা। ছুরি দিয়ে কোপানো হয়েছে এক ব্যক্তিকে। অশান্তি এড়াতে জারি করা হয়েছে কার্ফু।
আরও পড়ুন:
অভিযোগ শিবমোগ্গার গান্ধিবাজার এলাকায় সাভারকরের পোস্টার টাঙায় হিন্দুত্ববাদীরা। সেই পোস্টরা ছিঁড়ে দিয়ে অন্যএকটি দল টিপু সুলতানের পোস্টার লাগায়।
এই নিয়ে চরমে ওঠে দন্দ্ব।আরও পড়ুন:
আমির আহমেদ সার্কেল চত্বরে বিনায়ক দামোদর সাভারকরের একটি পোস্টার লাগায় হিন্দুত্ববাদীরা। এটা নিয়ে অনেকেই আপত্তি তোলেন। কর্নাটকের মানুষের কাছে টিপু সুলতানের স্থান সবার ওপরে।
আরও পড়ুন:
সেই ঘটনাতেই এলাকায় অশান্তি ছড়ায়।
সোমবার হামলা হয় প্রেম সিং নামের এক ব্যক্তির উপরে। তাঁকে ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত ওই যুবককে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।আরও পড়ুন:
টিপু সুলতানকে একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবেই দেখেন কর্নাটকের মানুষ। কিন্তু রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি এবং আরএসএস টিপুর মর্যাদাকেৃ ক্ষুণ্ণ করার চেষ্টা করে বলে অভিযোগ।
গেরুয়া শিবিরের দাবি টিপু সুলতান ধর্মান্তরকরণে মদত যোগাতেন। জোর করে হিন্দু্ত্ববাদ চাপিয়ে দেওয়ার চেষ্টাও জারি রাখে।আরও পড়ুন:
উল্লেখ্য রবিবার কর্নাটকের বিজেপি সরকার একটি বিজ্ঞাপনে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরিবর্তে সাভারকারের ছবি ব্যবহার করেছে। তাতে বিতর্ক আরও মাথাচাড়া দিয়েছে।
আরও পড়ুন:
শিবমোগার ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “শিবমোগায় ছুরি দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে, সেটি সম্ভবত সাভারকরের ফটো ইস্যুতেই ঘটেছে। তবে এখনও পুরো রিপোর্ট আমার হাতে আসেনি। এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রশাসন৷ জারি করা হয়েছে কার্ফু।
আরও পড়ুন: