পুবের কলম ওয়েবডেস্ক: বেগুসরাইতে গুলিবিদ্ধ ১১ জন। একজন সাইকো কিলার এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন একজন, হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন। মঙ্গলবার বিকেলে দুজন বাইক আরোহী এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।
আরও পড়ুন:
প্রায় ৪০ মিনিট ধরে চলে সাইকো কিলারদের তান্ডব। মোট ৪টি থানা এলাকায় বাইক নিয়ে চলে তান্ডব। এরপর বাইক নিয়ে আততায়ীর চলে যায় পাটনার দিকে।
আরও পড়ুন:
বচওয়ারা থানা এলাকার গোধানায় প্রথম হামলার ঘটনাটি ঘটে।
পরপর তিনজনকে গুলি করে আততায়ীরা। এরপর তারা চলে যায় তেগরা থানার আধারপুরের কাছে। সেখানে ২৮ নং জাতীয় সড়কের ধারে দুই ব্যক্তিকে গুলি করে দীপক কুমার এবং বিকাশ কুমার কে প্রথমে তেগরার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।আরও পড়ুন:
এডিজি জে এস গাংওয়ার বলেন, "এসপি এবং ডিআইজি দু'জনেই ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ অপরাধীদের ধরতে তল্লাশি চলছে ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে ওই দুই আততায়ী সমস্তপুর দিয়ে ঢুকে বেগুসরাই হয়ে পাটনার দিকে পালিয়ে যায়।