পুবের কলম ওয়েব ডেস্কঃ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে সউদি আরব। সউদির বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে। ইসরাইল-ফিলিস্তিন এ উত্তেজনা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাযথ দায়িত্ব পালনেরও আহ্বান জানিয়েছে দেশটি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনিদের প্রয়োজনীয় সুরক্ষা প্রদানের আহ্বান জানিয়েছে রিয়াদ।
আরও পড়ুন:
এদিকে, গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের বিশেষ দূত টর ওয়েনেসল্যান্ড গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চলমান আক্রমণ ‘বিধ্বংসী পরিণতি’ ডেকে আনবে বলে সতর্ক করেছেন।
আরও পড়ুন:
রাষ্ট্রসংঘের দূত ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনাকে ‘খুব বিপজ্জনক’ বলে বর্ণনা করেছেন এবং আরও উত্তেজনা এড়াতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধ এড়ানোর দায়িত্ব যুদ্ধরত পক্ষগুলোর।
এদিকে, পশ্চিম তীর থেকে ইসরাইলের দিকে রকেট হামলার নিন্দা করেছে আমেরিকা। ইসরাইলে মার্কিন রাষ্ট্রদূত টম নিডস টুইটারে বলেন, ইসরাইলের নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে।আরও পড়ুন:
ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়েছে জর্ডানে। তুরস্ক, পাকিস্তান, কাতার এবং ইরানও গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। দেশগুলো উদ্বেগের সঙ্গে বলে, ইসরাইলি বিমান হামলা পরিস্থিতিকে আরও জটিল করবে।