গাজা, ৬ মে: রাফাহ শহরে ইসরাইল হামলা চালালে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে বলেই উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। সোমবারই ইসরাইলি সেনাবাহিনী দ্রুত গাজার রাফাহ শহর খালি করার নির্দেশ জারি করেছে। শহর খালির নির্দেশে সহজেই আঁচ করা যাচ্ছে বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল।
আরও পড়ুন:
এদিকে, আন্তর্জাতিক মহল ইসরাইলকে সতর্ক করে বলেছে, ১৫ লাখেরও বেশি ফিলিস্তিনির আশ্রয়স্থল রাফাতে সামরিক অভিযান চালালে তা হবে ‘বিপর্যয়কর’। এবার সম্ভাব্য ইসরাইলি হামলার প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ।
ইউএনআরডাব্লুএ (UNRWA) বলেছে, "এই অঞ্চলে হামলা করা হলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে। ১৪ লাখ মানুষের পরিণতি হবে ভয়াবহ। চরম দুর্ভোগ পোহাতে হবে ফিলিস্তিনদের।" যতক্ষণ সম্ভব হবে রাফায় উপস্থিতি বজায় রাখবে বলে জানিয়েছে ইউএনআরডাব্লুএ। রাষ্ট্রসংঘের ত্রাণ সংস্থাটি বলেছে, "ইউএনআরডাব্লুএ সরছে না। যতদিন সম্ভব হবে রাফায় থেকে মানুষের জীবনরক্ষা এবং সহায়তা প্রদান করে যাবে।"আরও পড়ুন:
গত সাত মাস ধরে চলা লাগাতার ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপের পরিণত হয়েছে গাজা। মাথা গোজার শেষ আশ্রয়টুকু না থাকায় প্রাণ ভয়ে লাখে লাখে মানুষ রাফাহ শহরে আশ্রয় নিয়েছে। গাজার ১০ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। সোমবারই ফিলিস্তিনিদের শেষ নিরাপদস্থল রাফা খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। আইডিএফ জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী গাজার সর্বত্র হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে, যতক্ষণ না তাদের কাছে থাকা বন্দিদের দেশে ফিরে আসে।