পুবের কলম, ওয়েবডেস্ক: জাতীয় নিরাপত্তা আইন (NSA)-এর অধীনে আটক হয়েছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। দীর্ঘ ছয় মাস জেলবন্দি থাকার পর অবশেষে তাঁকে মুক্তি দিতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে জাতীয় নিরাপত্তা আইনে লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে আটক করা হয়েছিল। সেই আইনের অধীনে ইতিমধ্যেই ছয় মাস কাটিয়ে ফেলেছেন তিনি।

বিবেচনার পরেই তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
 
প্রসঙ্গত, গত বছর ২৬ সেপ্টেম্বর লাদাখে ‘অশান্তিতে মদত দেওয়ার জন্য’ আটক করা হয়েছিল সোনমকে। সেই থেকে এখনও জেলেই বন্দি রয়েছেন লাদাখের পরিবেশকর্মী। শীঘ্রই তাঁকে মুক্তি দেওয়া হবে বলে জানা গিয়েছে। সোনমের আটক হওয়া নিয়ে সুপ্রিম কোর্টেও দায়ের হয়েছিল মামলা।