পুবের কলম প্রতিবেদক: বুধবার রাজ্য সরকারের কর্মচারীদের একাংশের বিধানসভা অভিযান ঘিরে প্রবল হট্টগোল হয় শহরে। এ দিন ধর্মতলা থেকে মিছিল করে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলেন কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা। ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে তাদের এই কর্মসূচির জেরে ধর্মতলায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেকেই আটকে পড়েন।
আরও পড়ুন:
শুধু তাই নয়, বিধানসভার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়।
রাজ্য সরকারের কর্মচারীদের বিধানসভা অভিযান ঘিরে তাণ্ডব চলতে পারে এমন আঁচ করতে পেরে ব্যারিকেড দিয়ে দেওয়া হয় পুলিশের তরফে। গোটা ধর্মতলা চত্বর ছিল পুলিশি নিরাপত্তায় মোড়া। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। ১৪৪ ধারা জারি থাকায় বিধানসভা এলাকায় প্রবেশ করতে আন্দোলনকারীদের বাধা দেওয়া হয়। পুলিশের সঙ্গে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।আরও পড়ুন:
এ দিনের আন্দোলন নিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফে দেবাশিস গুহ বলেন, আজকের আন্দোলনে বিভিন্ন পঞ্চায়েত, পুরসভা ও দফতরের কর্মীরা শামিল হয়েছেন। আমাদের দাবি বকেয়া ডিএ অবিলম্বে প্রদান করতে হবে।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, সরকারের বহু পদ শূন্য রয়েছে সেগুলিতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। অস্থায়ী কর্মীদের সম কাজে সব বেতন দিতে হবে। রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা ও সম্প্রীতির পরিবেশ রক্ষার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বুধবারের বিধানসভা অভিযানে অংশ নিয়েছিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি, বিভিন্ন শিক্ষক সংগঠন। স্টিয়ারিং কমিটি, জয়েন্ট কাউন্সিল, পঞ্চায়েত যৌথ কমিটি বিভিন্ন বাস ইউনিয়নও শামিল হয়।