পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন বিমানবাহিনীর এক শীর্ষ জেনারেল বলেছেন, দুই বছরের মধ্যেই চিনের সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়বে আমেরিকা। বিমান বাহিনীতে থাকা কর্মকর্তাদের কাছে পাঠানো এক মেমোতে চার তারকাবিশিষ্ট জেনারেল মাইক মিনিহান একথা বলেছেন। জেনারেল মাইক মিনিহানের পাঠানো মেমোর একটি অনুলিপি পশ্চিমা মিডিয়ার কাছে আসে। মেমো অনুসারে, জেনারেল ভবিষ্যদ্বাণী করেছেন যে, আগামী ২ বছরের মধ্যেই চিনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে আমেরিকা।
তিনি তার অধীনস্থ কর্মকর্তা ও সেনাদের এজন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন। মার্কিন বিমানবাহিনীর মোবিলিটি কমান্ডের প্রধান জেনারেল মাইক মিনিহান তার পাঠানো মেমোতে বলেছেন, ‘আমি আশা করি, আমার অনুমান ভুল প্রমাণিত হোক। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমরা ২০২৫ সালেই যুদ্ধে জড়িয়ে পড়ব।’ সাধারণত মার্কিন এয়ার মবিলিটি কমান্ডের অধীনে প্রায় ৫০ হাজার সেনা এবং ৫০০ যুদ্ধবিমান থাকে। বিমানবাহিনীর এই ইউনিটটি পরিবহন এবং রিফুয়েলিংয়ের কাজ করে থাকে। মিনিহান তার মেমোতে আরও বলেছেন, ‘যেহেতু ২০২৪ সালে আমেরিকা এবং তাইওয়ান উভয় দেশেরই প্রেসিডেন্ট নির্বাচন তাই তখন সবার দৃষ্টি থাকবে সেদিকে। আর এই সুযোগে তাইওয়ান আক্রমণের নির্দেশ দিতে পারেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।’ মিনিহানের মেমোটি এয়ার মোবিলিটি কমান্ডের সব এয়ার উইং কমান্ডার এবং এয়ার ফোর্সের অন্যান্য অপারেশনাল কমান্ডারদের কাছে পাঠানো হয়েছে। চিনের বিপরীতে যুদ্ধের জন্য কোন কোন বিষয়ে প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, সে বিষয়ে জেনারেল মিনিহানকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন এয়ার কমান্ডারদের।চিনের সঙ্গে ২০২৫ সালে যুদ্ধ : মার্কিন জেনারেল
ইমামা খাতুন
প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৩, ১৫:৩৬
আরও খবর
চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান
২০২৫ সাল বিশ্বে দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ উষ্ণ বছর হতে পারে: কোপার্নিকাসের পূর্বাভাস
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন
শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন
China doesn’t plot wars, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে কড়া বার্তা বেজিং-এর
China doesn’t plot wars, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে কড়া বার্তা বেজিং-এর
Gaza Genocide: গাজায় গণহত্যা বন্ধ করতে আমেরিকার বিরুদ্ধে ভারত-চিন-রাশিয়াকে এক হতে হবে: সেলিম
Gaza Genocide: গাজায় গণহত্যা বন্ধ করতে আমেরিকার বিরুদ্ধে ভারত-চিন-রাশিয়াকে এক হতে হবে: সেলিম
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর