পুবের কলম ওয়েবডেস্কঃ স্থানীয় সূত্রে জানা যায় গ্যাস ভর্তি ট্যাঙ্কার গাড়িটি শিলিগুড়ি থেকে বীরপাড়া দিকে যাওয়ার পথে ঠাকুরপাট হিমঘর সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুন:

ঘটনায় এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার উপরে গ্যাস ভর্তি গাড়িটি উল্টে যায়।গ্যাসের গাড়ির সামনের চাকা ফেটে যায়।এদিকে গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে যাওয়ায় ঘটনায় মুহূর্তের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় জুড়ে।
আরও পড়ুন:

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন।পরবর্তীতে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে বিশাল পুলিশ ঘটনাস্থলে আসে।দুর্ঘটনার ফলে এশিয়ান হাইওয়ে গাড়ি আটকে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়।পুলিশ এসে একদিক দিয়ে যানজট চলাচল স্বাভাবিক করে দেয়।
পরবর্তী ক্রেনের সাহায্যে রাস্তা থেকে গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি সরিয়ে ফেলা হয় পুলিশের তরফে।গ্যাস ট্যাঙ্কার রাস্তা থেকে সরিয়ে নিতেই যান চলাচল স্বাভাবিক হয়।ঘটনায় একজন আহত হলে তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা।আরও পড়ুন:

স্থানীয় এক বাসিন্দা জানায় বাইক চালককে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।বাইকটি রাস্তার পাশে পড়ে যায় এবং গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি রাস্তার মাঝ বরাবর উল্টে যায়।