পুবের কলম,ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে প্রচণ্ড বৃষ্টিতে আন্ডারপাসের জমা জলেতে গাড়ি ডুবে প্রাণ হারালেন ২২ বছরের এক তরুণী ।বেঙ্গালুরুর একেবারে প্রাণকেন্দ্রে রবিবার এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় গলা পর্যন্ত পানি জমেছিল ওই আন্ডারপাসে। সেখান দিয়ে গাড়ি নিয়ে এগোতে গিয়েই এই বিপত্তি।দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট ছজন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য।
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে গাড়ি নিয়ে বেঙ্গালুরুতে ঘুরতে এসেছিলেন তারা। আন্ডারপাসে ঠিক কতটা জল জমেছে, বাইরে থেকে দেখে তা বুঝতে পারেননি চালক। তিনি সেখান দিয়েই গাড়ি এগিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু গাড়িটি পানিতে ডুবে যায়। ফলে আর তা এগিয়ে নিয়ে যেতে পারেননি চালক। গাড়ি আটকে গেছে দেখে ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল এবং জরুরি পরিষেবার কর্মীদের। তাদের দীর্ঘক্ষণের চেষ্টায় গাড়ি থেকে সবাইকেই উদ্ধার করা হয়।হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত তরুণীর নাম ভানুরেখা। তিনি একটি নামি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান কর্নাটকের সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। গাড়িতে আটকে পড়া অন্য যাত্রীদের চিকিৎসাও বিনামূল্যে করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি আটকে যাওয়ার পর ক্রমশ জলে ডুবে যাচ্ছিল। ভেতর থেকে যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। স্থানীয়রা অনেকেই দূর থেকে শাড়ি, দড়ি ইত্যাদি ছুড়ে দিয়ে তাদের টেনে বাইরে আনার চেষ্টা করেছিলেন। যাত্রীদের মধ্যে দুজন সাঁতার কেটে বাইরে আসতে পেরেছিলেন। কিন্তু বাকিদের উদ্ধার করার চেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। আরও আগে উদ্ধার করা গেলে হয়তো তরুণী প্রাণে বেঁচে যেতেন।আন্ডারপাসে জমা জলেতে গাড়ি ডুবে তরুণীর মৃত্যু
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ মে ২০২৩, ০৮:৫১
আরও খবর
এসি বিস্ফোরণে মৃত্যু সিসিআই-এর প্রাক্তন চেয়ারম্যান ধানেন্দ্র কুমারের
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু শিশুসহ ৫
অবাধ শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কাশ্মীর থেকে বঙ্গে বিশেষ গাড়ি আনল কমিশন
ভোটার তালিকা ঘিরে আতঙ্কে যুবকের মৃত্যু! দুর্গাপুরে চাঞ্চল্য, শুরু রাজনৈতিক তরজা
হায়দরাবাদ হিংসা: মন্দির ও মাজার ভাঙচুরের ঘটনায় গ্রেফতার মহিলাসহ ১১
হায়দরাবাদ হিংসা: মন্দির ও মাজার ভাঙচুরের ঘটনায় গ্রেফতার মহিলাসহ ১১
রাজস্থানে ফের গণধর্ষণের শিকার মহিলা, গ্রেফতার তথ্যপ্রযুক্তি সংস্থার ৩ কর্মী
রাজস্থানে ফের গণধর্ষণের শিকার মহিলা, গ্রেফতার তথ্যপ্রযুক্তি সংস্থার ৩ কর্মী
এসআইআর নথি নিয়ে চিন্তা, আতঙ্কে ভিনরাজ্যে অসুস্থ হয়ে মৃত্যু বাংলার শ্রমিকের
এসআইআর নথি নিয়ে চিন্তা, আতঙ্কে ভিনরাজ্যে অসুস্থ হয়ে মৃত্যু বাংলার শ্রমিকের
তেলেঙ্গানায় পোলিও ড্রপ খাওয়ানোর পর তিন মাসের শিশুর মৃত্যু!
তেলেঙ্গানায় পোলিও ড্রপ খাওয়ানোর পর তিন মাসের শিশুর মৃত্যু!
RIP Shankar: দিল্লি চিড়িয়াখানার আফ্রিকান হাতি 'শঙ্কর'-র মৃত্যু
RIP Shankar: দিল্লি চিড়িয়াখানার আফ্রিকান হাতি 'শঙ্কর'-র মৃত্যু
মদ খেয়ে ইভটিজিং, পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর
মদ খেয়ে ইভটিজিং, পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা