পুবের কলম ওয়েব ডেস্ক: তুরস্ক, সিরিয়া এখন কার্যত মৃত্যু উপত্যকা। ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রবল ভূমিকম্পে বিপর্যয় নেমে এসেছে তুরস্ক- সিরিয়ায়। ভূমিকম্পে বিধ্বস্ত দুই দেশের পাশে দাঁড়িয়েছে ভারত। ভূমিকম্প বিধ্বস্ত দুই দেশকে সাহায্য করতে ত্রাণ, মেডিক্যাল টিম, বিপর্যয় মোকাবিলা বাহিনী নিয়ে তুরস্কের উদ্দেশ্যে উড়ে যাওয়া ভারতীয় বায়ুসেনার বিমানকে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান।
এই বিপদের সময়েও পাকিস্তানের এই আচরণ আন্তর্জাতিক মহলে প্রবলভাবে নিহত হয়েছে।আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিদ্ধান্ত নিয়েছেন, তুরস্কে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ-এর একটি দলকে উদ্ধারকাজে সাহায্যের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো মঙ্গলবার সকালে এনডিআরএফ-এর ১০১ জন সদস্যকে নিয়ে ভারতীয় বায়ুসেনার একটি সি-১৭ বিমান তুরস্কের উদ্দেশে রওনা দেয়। কম সময়ের মধ্যে তুরস্কে পৌঁছাতে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি চায় বিমানটি।
আরও পড়ুন:
কিন্তু ভারতীয় বিমান হওয়ায় সেই অনুমতি দেয়নি পাকিস্তান সরকার।
ফলে বাধ্য হয়েই ঘুরপথে তুরস্কে যেতে হয় বিমানটিকে। সাধারণত, ভারতকে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় না পাকিস্তান। কিন্তু যেহেতু ত্রাণ সামগ্রী এবং উদ্ধারকারী দল নিয়ে এই বিমানটি উড়েছিল, তাই আশা করা হয়েছিল অন্তত মানবিকতার খাতিরে এই বিমানটিকে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেবে পাকিস্তান। কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানেই। তারা সাফ জানিয়ে দিয়েছে ভারতীয় বিমানকে তারা তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেবে না।আরও পড়ুন:
তবে এই প্রথম নয়, এই নিয়ে দ্বিতীয়বার মানবিক কারণে অনুমতি চাইলেও ভারতীয় বিমানকে পাকিস্তান নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না বলে অভিযোগ। এর আগে আফগানিস্তানে গম নিয়ে যাওয়া একটি ভারতীয় বিমানকেও পাকিস্তান একইভাবে তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি ইসলামাবাদ। উল্লেখ্য, শুধু উদ্ধারকারী দল পাঠানো নয়, তুরস্কের ভূমিকম্পে আহতদের চিকিৎসা পরিষেবা দিতে মেডিক্যাল টিমও পাঠাচ্ছে ভারতীয় সেনা।
আরও পড়ুন:
আগ্রার আর্মি ফিল্ড হাসপাতালের ৮৯ জনের একটি চিকিৎসক দল তুরস্ক যাচ্ছে। এই দলে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, অস্থি বিশেষজ্ঞ, শল্য চিকিত্সকরা থাকছেন। এর পাশাপাশি এক্স রে মেশিন, ভেন্টিলেটর, কার্ডিয়াক মনিটর, অক্সিজেন প্ল্যান্টও থাকছে। আহতদের চিকিৎসায় ৩০ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করার সরঞ্জাম নিয়ে তুরস্ক যাচ্ছে এই মেডিক্যাল টিম।