পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানের সিন্ধু প্রদেশও জুড়তে পারে ভারতের সঙ্গে। রবিবার এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সিন্ধু অঞ্চল আজ ভারতের না হলেও ভবিষ্যতে তা ভারতের অংশ হতে পারে। সিন্ধু ভূমি ভারতের অংশ নাও হতে পারে, তবে সভ্যতার দিক থেকে, সিন্ধু সর্বদা ভারতের অংশ থাকবে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, সিন্ধি হিন্দুরা- বিশেষ করে লালকৃষ্ণ আদবানূর মতো নেতাদের প্রজন্ম কখনও ভারত থেকে সিন্ধু অঞ্চলের বিচ্ছিন্নতা মেনে নেয়নি। রাজনাথ সিং বলেছেন, "আদবানিজি বলেছিলেন, শুধু সিন্ধু প্রদেশেই নয়, সমগ্র ভারতে হিন্দুরা সিন্ধু নদীকে পবিত্র মনে করে। সিন্ধুর অনেক মুসলমানও বিশ্বাস করতেন, সিন্ধুর জল মক্কার জমজমের চেয়ে কম পবিত্র নয়। সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তাঁর প্রজন্মের লোকেরা, এখনও ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতা মেনে নেয়নি।"