আইভি আদক, হাওড়া: তাল কাটলো হাওড়া স্টেশনে বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জয় শ্রীরাম স্লোগান দেন উল্টো দিকে থাকা বিজেপি কর্মীরা। এই নিয়ে শোরগোল পড়ে যায়। বিজেপি কর্মীদের থামানোর চেষ্টা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Advertisement
জনগণকে শান্ত হতে আবেদন জানান সাংসদ সুভাষ সরকার। যদিও বহু অনুরোধেও এদিন আর মঞ্চে উঠতে রাজি হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঞ্চের নিচের আসনে গিয়ে বসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে রাজ্যপাল এরপর মঞ্চে গিয়ে বসেন।
Advertisement
এদিন মুখ্যমন্ত্রী মঞ্চের নিচে থেকেই বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগ নিয়ে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। এদিন বেলা ১১-৪০ মিনিট নাগাদ ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মঞ্চে নীচ থেকেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে নীচ থেকেই দেশবাসী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।