পুবের কলম প্রতিবেদক: লাইন আগেই সম্পন্ন হয়েছে। ট্রায়ালও দেওয়া হয়েছে। তবে রয়ে গিয়েছে বেশ কিছু কাজ। সেটা হয়ে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত গোটা যাত্রাপথেই পরিষেবা দেবে ইস্ট-ওয়েস্ট মেট্রো।

তার জন্য জোরকদমে কাজ করছে রেল কর্তৃপক্ষ। আর তাই জানা গিয়েছে, ফেব্রুয়ারির পর ফের মার্চ মাসে হতে পারে ব্লক। সূত্রের খবর, মার্চের মাঝামাঝি সময়ে চার দিনের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা বন্ধ রাখা হবে। কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা সিবিটিসি-র জন্য পরিষেবা বন্ধ রাখা হবে। গতি বাড়ানো, সিগনাল পরীক্ষা ও অন্যান্য কিছু কাজ করা হবে।