আবদুল ওদুদ: কলকাতা মেট্রোর নয়া ইতিহাসের সূচনা হল বুধবার। বলা যেতে পারে শুধু কলকাতা নয় দেশের মেট্রোর ক্ষেত্রে নয়া মুকুট পেল কলকাতা মেট্রো। গঙ্গার তলা দিয়ে চালু হল দেশে প্রথম মেট্রো টানেল।
আরও পড়ুন:

রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন রেলমন্ত্রী ছিলেন সে সময় যে সমস্ত মেট্রোর উন্নয়নের যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন তার মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো ছিল অন্যতম।
আরও পড়ুন:

সময় বদলেছে, সরকার বদলেছে। তাই আজ কলকাতার নয়া মেট্রো পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে কলকাতা মেট্রোর মুকুটে জুড়ল নয়া পালক।
আরও পড়ুন:
[caption id="attachment_108517" align="aligncenter" width="618"]
ফ্ল্যাগ অফ করে উদ্বোধন মোদির (ছবি-সন্দীপ সাহা)[/caption]
এদিন কলকাতায় তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ইস্ট-ওয়েস্ট মেট্রো উদ্বোধন করেন। রুবি থেকে নিউ গড়িয়া নয়া মেট্রো উদ্বোধন করেন তিনি। হাওড়া ময়দান এসপ্লানেড মেট্রো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর এই উদ্বোধনের মাধ্যমে দেশে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেল গঙ্গার নিচ দিয়ে চালু হলো।
আরও পড়ুন:

এদিন প্রধানমন্ত্রী উদ্বোধনের পর মেট্রোতে করেই হাওড়ায় পৌঁছান। মেট্রোতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন স্কুল পড়ুয়ারা।
ছাত্রদের সঙ্গে খোজ মেজাজে গল্প করেন প্রধানমন্ত্রী।আরও পড়ুন:

বুধবার এই নয়া মেট্রোর উদ্বোধন হলেও যাত্রী পরিষেবা কবে থেকে শুরু হবে তা মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দেবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত ,যাত্রীরা যে গঙ্গার তলায় রয়েছেন, সেটা মেট্রোয় বসেই অনুভব করতে পারবেন।

সেইজন্য মেট্রো রেলের তরফ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এসপ্লানেড থেকে হাওয়া ময়দান যেতে হলে গঙ্গা পার হতেই হবে। গঙ্গা ৫২০ মিটার দীর্ঘ। গঙ্গা পার হতে লাগবে ৪৬ সেকেন্ড।
জানা গিয়েছে, যাত্রীরা যখন মেট্রো করে গঙ্গার তলায় প্রবেশ করবেন, তখন সেই বিষয়টি বোঝানোর জন্য একটি মাছের ছবি দেওয়া হয়েছে। ঠিক যেই সময় গঙ্গার তলায় মেট্রো প্রবেশ করবে, সেই সময় নীল আলো জ্বলে উঠবে।আরও পড়ুন:

উল্লেখ্য, এই ইস্ট ওয়েস্ট মেট্রোর একটি অংশের পরিষেবা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে। এবার এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবাও চালু হয়ে গেল।
আরও পড়ুন:
ফলে হাওড়া ময়দান থেকে সরাসরি মেট্রো ধরে এসপ্লানেডে আসতে পারবেন যেকোনও যাত্রী। তারপর দক্ষিণেশ্বরগামী মেট্রো ধরে কলকাতার যেকোনও প্রান্তে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। এসপ্লানেড থেকে হাওড়া ময়দান মেট্রোর পাশাপাশি জোকা থেকে মাঝেরহাট ও নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবাও বুধবার শুরু হয়ে গেল।