পুবের কলম, ওয়েবডেস্ক: 'ওরা বলছে মোদির কবর খোঁড়া হবে, আর মানুষ বলছে পদ্ম ফুটবে', মেঘালয়ে নির্বাচনী প্রচারে এসে কংগ্রেসকে এভাবেই বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পবন খেরার 'মোদি তেরি কবর খুদেগি' মন্তব্যের জবাব দিয়ে এইভাবেই কংগ্রেসকে তুলোধনা করলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এই ধরনের লোকেদের উপযুক্ত জবাব দেবে।
আরও পড়ুন:
আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে নির্বাচন। এই রাজ্যে মোদির নির্বাচনী সভা ঘিরে কম রাজনৈতিক জলঘোলা হয়নি।
শুক্রবার শিলংয়ে ভোট প্রচারে এসে বিরোধীদের তীব্র বাক্যবাণে কটাক্ষ করলেন মোদি। ভোট প্রচারে মেঘালয়ে পৌঁছেই এই রাজ্যে একটি রোড-শো করেন তিনি। এর পর শিলংয়ের নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে নিশানা করলেন মোদি।আরও পড়ুন:
মোদি বলেন, 'মেঘালয়ের স্বার্থকে কখনই প্রাধান্য দেওয়া হয়নি। বিরোধীদের এই রাজনীতি মেঘালয়ের অনেক ক্ষতি করেছে, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হয়েছে।
মেঘালয়ের রাজনীতি থেকে পরিবারতন্ত্রকে মুছে দিতে হবে। শুধু দিল্লিই নয়, মেঘালয়েও পারিবারিক দলগুলি তাদের পকেট ভরাতেই ব্যস্ত।আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নির্বাচনী সভা থেকে দাবি করেন, রাজ্যের যুবক, মহিলা, ব্যবসায়ী থেকে সরকারি কর্মচারী সবাই বিজেপি সরকারকে চায়। প্রধানমন্ত্রী নাম না করে কংগ্রেসকে নিশানা করে বলেন, কিছু মানুষ রয়েছে যাদের দেশ প্রত্যাখ্যান করেছে, যারা হতাশায় ডুবে আজকাল বলছেন, মোদি আপনার কবর খোঁড়া হবে, কিন্তু দেশ বলছে, দেশের প্রতিটি কোণে বলছে, মোদি এবার পদ্ম ফুটবে।
আরও পড়ুন:
মোদি বিজেপি সরকারের আমলে দেশের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আজ ভারত যে সাফল্যের নতুন উচ্চতা স্পর্শ করছে মেঘালয়ের তাতে একটি শক্তিশালী অবদান রয়েছে।
আমরা সেই অবদানকে আরও সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাই, বিজেপি দেশের জন্য কাজ করতে চায়। প্রধানমন্ত্রী বলেন, আমি এটা বলতে পেরে খুশি যে মেঘালয় এবং উত্তর-পূর্বের মানুষ বিজেপির সঙ্গে আছে। মেঘালয়ে ‘ফ্যামিলি ফার্স্ট’-এর পরিবর্তে ‘জনগণের সরকার’ দরকার। মোদি একের পর এক অভিযোগ এনে বলেন, পারিবারিক দলগুলি মেঘালয়কে তাদের কোষাগার পূরণের জন্য এটিএমে পরিণত করেছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, বিজেপি এবার মেঘালয় নির্বাচনে ৬০টি বিধানসভা আসনেই প্রথমবারের মতো প্রার্থী দিয়েছে। ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডের সঙ্গেই মেঘালয় নির্বাচন অনুষ্ঠিত হবে।