পুবের কলম, ওয়েবডেস্ক: মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলায় একটি সন্দেহভাজন অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হলো অন্তত চার শ্রমিকের। বৃহস্পতিবার এই দুর্ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এনজিটি ও সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা উড়িয়ে রাজ্যে যে এখনও রমরমিয়ে অবৈধ খনি ব্যবসা চলছে, এই ঘটনা তা আবারও প্রমাণ করে দিল।
আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, খনিটি সম্পূর্ণ অবৈধভাবে চালানো হচ্ছিল। ২০১৪ সালে পরিবেশ দূষণ এবং শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে মেঘালয়ে 'র্যাট-হোল' বা অবৈজ্ঞানিক কয়লা খনি খনন নিষিদ্ধ করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT)। পরবর্তীকালে সুপ্রিম কোর্টও এই নিষেধাজ্ঞা বহাল রাখে এবং শুধুমাত্র বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত খননকার্যে অনুমতি দেয়।