পুবের কলম, ওয়েবডেস্ক: রাজধানী দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের, আহত হয়েছেন আরও ২৪ জন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৭টার কিছু আগে, লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে। প্রত্যক্ষদর্শীদের মতে, পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে প্রথমে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, তারপর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও দুটি গাড়িতে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
দিল্লি পুলিশ, এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) ও এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ইতিমধ্যেই তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি পরিকল্পিত নাশকতার ঘটনা হতে পারে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা নির্ধারণে চলছে ফরেনসিক পরীক্ষা।
আরও পড়ুন:
ঘটনার পরেই দিল্লি ও মুম্বই জুড়ে জারি হয়েছে হাই সিকিউরিটি অ্যালার্ট। রাজধানীর বিভিন্ন মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। নিরাপত্তা জোরদার করা হয়েছে পর্যটনকেন্দ্র ও সরকারি ভবনগুলিতেও।
আরও পড়ুন:
এই বিস্ফোরণ ঘিরে দিল্লিতে চরম উদ্বেগ ছড়িয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তদন্ত সংস্থাগুলিকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।