আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: কোন রাজনৈতিক রঙ নয় জি ২০ শীর্ষ বৈঠকে শুধুমাত্র মাত্র অগ্রাধিকার পাক দেশের স্বার্থ। সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত জি-২০ প্রস্তুতি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের বক্তব্যের এটাই ছিল মূল সুর।
আরও পড়ুন:
বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভারত জি-২০-র সভাপতিত্ব করছে এটা খুবই সুখবর। এই সুযোগকে যথাসম্ভব কাজে লাগাতে হবে।
সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। এরপরেই তিনি বলেন, জি-২০-র কর্মসূচি যেন দেশের স্বার্থ বহন করে, কোনও দলের নয়।আরও পড়ুন:
কংগ্রেস, বাম, ডিএমকে-র মতো বিরোধী দলগুলিও জানিয়েছে দেশকে সবার আগে রাখার আর্জি জানিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন জি ২০ গোষ্ঠীর সদস্যভুক্ত দেশগুলোর।
মধ্যে ২০ টি দেশই সভাপতিত্বের সুযোগ পায়।ইন্দিরা গান্ধির সময়ে ভারত জোট নিরপেক্ষ দেশগুলির গোষ্ঠীর (ন্যাম) সভাপতি হয়েছিল।আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন এটা কোনও সরকার বা বিজেপি-র সাফল্য নয়, দেশের প্রাপ্তি। কিন্তু যেহেতু অমৃত মহোৎসবের মধ্যে জি-২০-র সভাপতিত্ব করার সুযোগ ভারতের কাছে এসেছে, সেই সুযোগ দেশকে নিতে হবে। সমস্ত দলের সহযোগিতা চান তিনি।