আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: শ্যামা মায়ের আরাধনা সুসম্পন্ন হল তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। প্রতিবছর এই দিনটিতে বিশেষ ভূমিকায় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিজের হাতে ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ন সামলান সবকিছুই
আরও পড়ুন:

এরসঙ্গে সোমবার ছিল সিত্রাংয়ের ভ্রুকুটি। পুজোর ব্যস্ততার মাঝেই তাই নিয়েও সাংবাদিকদের আপডেট দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:

সোমবার দীপাবলির দিন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চোখের অস্ত্রোপচার সেরে কলকাতা ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পুজোতে সপরিবারে তাঁকেও উপস্থিত থাকতে দেখা যায়। কালো চশমায় ঢাকা ছিল অভিষেকের চোখ।আরও পড়ুন:
ছবি সৌজন্য মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজ
আরও পড়ুন:

প্রতি বারের মতো এ বারেও মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত হয়েছেন ফিরহাদ হাকিম, শান্তনু সেন, শুভাপ্রসন্ন সহ অন্যান্য ব্যক্তিত্বরা। প্রতি বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল থেকে হাজির থাকেন পুজোয়। সংকল্প করেন তিনি। তবে চোখের অস্ত্রোপচারের জন্য এবার রাতে উপস্থিত হন তিনি।
আরও পড়ুন: