পুবের কলম, ওয়েবডেস্ক: ‘সংবিধান প্রণয়নে অবদান রাখা ব্যক্তিদের প্রতি আজ আমরা শ্রদ্ধা জানাই', প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেন, 'আগামিকাল সেই দিন যখন আমরা সংবিধানের সূচনা উদযাপন করব। ভারতে, গণতান্ত্রিক ব্যবস্থা পশ্চিমী গণতন্ত্রের ধারণার চেয়ে অনেক পুরনো। এই কারণেই ভারতকে গণতন্ত্রের মা বলা হয়।
’আরও পড়ুন:
আরও পড়ুন:
এদিন রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে রামমন্দির প্রসঙ্গ। তিনি বলেন, ‘আমরা অযোধ্যায় নির্মিত গৌরবময় নতুন মন্দিরে শ্রীরামের মূর্তির ঐতিহাসিক 'প্রাণ প্রতিষ্ঠা' প্রত্যক্ষ করেছি। যথাযথ আইনি প্রক্রিয়া এবং দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের পর মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। রামমন্দির একটি বিশাল ভবন হিসেবে দাঁড়িয়ে আছে, যা শুধুমাত্র জনগণের বিশ্বাসের উপযুক্ত অভিব্যক্তি দেয় না, বরং বিচার প্রক্রিয়ার প্রতি মানুষের অগাধ আস্থার প্রমাণ হিসেবেও উঠে আসে।’