পুবের কলম, ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রাক্কালে দেশের রাজধানী দিল্লিতে নাশকতার ছক ও উত্তেজনার বাতাবরণ তৈরির চেষ্টা ব্যর্থ করে দিল দিল্লি পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক নিষিদ্ধ সংগঠন 'শিখস ফর জাস্টিস' (SFJ)-এর প্রধান গুরপতবন্ত সিং পান্নুনের প্ররোচনায় দিল্লির দুটি স্থানে খলিস্তানি স্লোগান লেখার অভিযোগে দুই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ধৃতদের মধ্যে বলজিন্দর পেশায় দিল্লিতে একজন অ্যাম্বুলেন্স চালক। রোহিত তার সহযোগী হিসেবে কাজ করত। তারা স্লোগান লিখে রাজধানীতে অস্থিরতা তৈরি করতে চেয়েছিল যাতে প্রজাতন্ত্র দিবসের আগে বিশ্বজুড়ে ভুল বার্তা যায়।