পুবের কলম ওয়েবডেস্কঃ টোকিও অলিম্পিকে জ্যাভলিনে ব্যক্তিগত সোনা জয়ী নীরজ চোপড়ার (Neeraj Chopra)মুকুটে আরও একটি পালক। Medal) সম্মানিত হলেন পরম বিশিষ্ট সেবা পদকে (Param Vishisht Seva Medal)। আজ বুধবার ৭৩ তম প্রজাতন্ত্র দিবস তার প্রাক্কালে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath kovind) নীরজের হাতে এই সম্মান তুলে দেন।প্রজাতন্ত্র দিবসে পরম বিশিষ্ট সেবা পদক পেলেন সোনার ছেলে নীরজ

অসামান্য সেবার স্বীকৃতি হিসাবে এই সামরিক সম্মান পাবেন নীরজ।

অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভারতকে প্রথম সোনা এনে দিয়েছেন তিনি। ২০১৬ সাল থেকে ভারতীয় সেনার রাজপুতানা রেজিমেন্টে নায়েব সুবেদার পদে কর্মরত জ্যাভলিন থ্রোয়ার নীরজ। ২০০৮ সালে অভিনব বিন্দ্রার হাত ধরে শেষবারের মত শুটিংয়ে বেজিং অলিম্পিক থেকে ব্যক্তিগত ইভেন্টে এসেছিল সোনা।প্রজাতন্ত্র দিবসে পরম বিশিষ্ট সেবা পদক পেলেন সোনার ছেলে নীরজ

হরিয়ানার পানিপত থেকে উঠে আসা ২৪ বছরের নীরজ দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পেয়েছিলেন।এবার পেলেন পরম বিশিষ্ট সেবা পদক।প্রজাতন্ত্র দিবসে পরম বিশিষ্ট সেবা পদক পেলেন সোনার ছেলে নীরজ