পুবের কলম প্রতিবেদক: আজ থেকে সাধারণ যাত্রীদের জন্য শিয়ালদহ থেকে পাওয়া যাবে মেট্রো-পরিষেবা। মেট্রোয় শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে পৌঁছন যাবে মাত্র ২১ মিনিটে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫৫-য়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো সকালে ছাড়বে ৭টার সময়।
আরও পড়ুন:
আবার, শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩৫-এ।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯.৪০-এ। সকাল এবং রাতের দিকে দুই রুটেই দুটো মেট্রোর ব্যবধান থাকবে ২০ মিনিট। ব্যস্ত সময়ে ব্যবধান কমে হবে ১৫ মিনিট। বৃহস্পতিবার থেকেই দিনে ১০০টি করে মেট্রো-যাত্রা হবে এই রুটে। ৫০টি শিয়ালদহ থেকে এবং ৫০টি সল্টলেকের সেক্টর ফাইভ থেকে চলবে।আরও পড়ুন:
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ' শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ অবধি মেট্রো চলাচলের সময়ের ব্যবধান যা দাঁড়িয়েছে তা হল, সকাল ৬টা ৫৫ মিনিট থেকে সকাল ৮: ৫৫ অবধি মেট্রো ২০ মিনিট অন্তর।
আরও পড়ুন:
সকাল ৮:৫৫ থেকে সকাল ১০: ৫৫ অবধি মেট্রো ১৫ মিনিট অন্তর। সকাল ১০: ৫৫ থেকে বিকেল ১৬: ৫৫ অবধি মেট্রো ২০ মিনিট অন্তর। বিকেল ১৬: ৫৫ থেকে সন্ধ্যা ১৯: ৫৫ অবধি মেট্রো ১৫ মিনিট অন্তর। সন্ধ্যা ১৯: ৫৫ থেকে রাত ২১: ৩৫ মিনিট অবধি মেট্রো ২০ মিনিট অন্তর চলবে ।
আরও পড়ুন:
উল্টোদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ অবধি মেট্রো চলাচলের সময়সীমা যা থাকছে, সকাল ০৭: ০০ থেকে সকাল ০৯: ০০ অবধি মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। সকাল ০৯: ০০ থেকে সকাল ১১:০০ অবধি মেট্রো চলবে ১৫ মিনিট অন্তর। সকাল ১১:০০ থেকে বিকেল ১৭: ০০ অবধি মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। বিকেল ১৭: ০০ থেকে রাত ২০:০০ অবধি মেট্রো চলবে ১৫ মিনিট অন্তর। রাত ২০:০০ থেকে রাত ২১:৪০ অবধি মেট্রো চলবে ২০ মিনিট অন্তর ‘’
আরও পড়ুন:
শনিবার পূর্ণ মাত্রায় মেট্রো চললেও আপাতত রবিবার কোনও পরিষেবা এই রুটে পাওয়া যাবে না। তবে আগামিদিনে যাত্রী সংখ্যার নিরিখে রবিবারও মেট্রো চলাচল শুরু করে দিতে চান কর্তৃপক্ষ।