পুবের কলম ওয়েবডেস্কঃ সংকট নিরসনের উপায় কী হবে তা ভেবেই দিন কাটছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংয়ের। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এখন চরমে। এমতাবস্থায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তিনি শ্রীলঙ্কার আর্থিক অবস্থার কথা জানান। বলেন, হাতে মাত্র একদিনের মতো পেট্রল আছে। রাজকোষ প্রায় শূন্য।
তাঁর দাবি, অতি প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য শ্রীলঙ্কার এখন ৭.৫ কোটি ডলার প্রয়োজন। বলেন, ‘এই মুহূর্তে আমাদের হাতে মাত্র এক দিনের পেট্রল আছে। আগামী কয়েক মাস আমাদের জীবনের জন্য সবচেয়ে কঠিন সময় হবে।’ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এমন ভাষণ বোধ হয় আর কাউকে দিতে হয়নি। প্রথম ভাষণেই স্বীকার করে নিতে হয়েছে, দেশ কঠিন সংকটের মুখে। কোন পথে সমাধান তাও জানা নেই। রনিল বলেন, ‘সত্যকে লুকানোর ইচ্ছা নেই আমার। জনগণকে মিথ্যা বলতে চাই না। আসলে দেশে চরম সংকট চলছে। আমাদের হাতে মাত্র একদিনের জ্বালানি রয়েছে। বন্দরে তেলভর্তি জাহাজ রয়েছে। কিন্তু আমাদের হাতে ডলার না থাকায় সেসব তেলও আমাদের দিতে কেউ রাজি নয়। সুতরাং আগামী দিনে সংকট নিশ্চিতভাবে বাড়ছে। তার জন্য প্রস্তুত থাকতে হবে। আপাতত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি’। নতুন প্রধানমন্ত্রী বলেন, আগামী কয়েকটি মাস শ্রীলঙ্কার সব নাগরিকের জন্যই খুব কঠিন যাবে। এই সময়ে ত্যাগ স্বীকার করা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। বিদেশি সহযোগীরা সাহায্যের আশ্বাস দিয়েছে এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘এরপরও আমাদের কিছুটা ধৈর্য্য ধরতে হবে’।তেল কেনার টাকা নেই, শ্রীলঙ্কার রাজকোষ শূন্য
ইমামা খাতুন
প্রকাশিত:
১৭ মে ২০২২, ১৫:২০
আরও খবর
ভারত-নেপাল সীমান্ত বিবাদে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই: সাফ জানাল নয়াদিল্লি
রাশিয়া-ইরান থেকে তেল কেনায় আর ছাড় নয়, আমেরিকার নতুন সিদ্ধান্তে বিপাকে ভারত
জ্বালনি সংকটের মাঝেও প্রতিবেশী দেশে ৩৮ হাজার টন পেট্রোল-ডিজেল পাঠাল ভারত
সাইক্লোনের জেরে তছনছ শ্রীলঙ্কা, বিপর্যয়ে দ্বীপরাষ্ট্রকে সাহায্যের আশ্বাস মোদির
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা