পুবের কলম প্রতিবেদক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের নিন্দা করে বিবৃতি জারি করল রাজ্যের শাসকদল। তৃণমূল কংগ্রেসের তরফে ট্যুইটে তীব্র নিন্দা করা হয়েছে।
আরও পড়ুন:
সূত্রের আরও খবর, ঘরে-বাইরে এ নিয়ে চাপে পড়ে অখিল গিরি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অনুতপ্ত বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। তাই অখিল গিরির এই কাজ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমাদের বিধায়ক অখিল গিরির অশালীন মন্তব্যকে কখনওই সমর্থন করে না দল এবং এর তীব্র নিন্দা করছি। নারী ক্ষমতায়নের এই যুগে এ ধরনের মন্তব্য নারীবিদ্বেষী ও দুর্ভাগ্যজনক।
আরও পড়ুন:
গত শুক্রবার নন্দীগ্রামের গোকুলনগরের সভায় রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন অখিল গিরি। তাঁর মন্তব্য ছিল, 'বলে দেখতে ভালো নয়।
কী রূপসী, কী দেখতে ভালো, আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? যদিও তাঁর এই মন্তব্যের নেপথ্যে বিরোধী দলনেতার উসকানি রয়েছে বলে দাবি অখিল গিরির।আরও পড়ুন:
তাঁর অভিযোগ, দিনকয়েক ধরে শুভেন্দু অধিকারী তাঁকে অপমান করেছেন।
কখনও 'হাফ প্যান্ট পরা মন্ত্রী' আবার কখনও 'কাকের মতো দেখতে, বলে কটাক্ষ করছেন। তারই পালটা দিতে গিয়ে রামনগরের তৃণমূল বিধায়কের এহেন মন্তব্য। কিন্তু শুভেন্দুকে বিঁধতে গিয়ে দেশের সর্বোচ্চ নাগরিককেই অপমান করে বসেছেন।আরও পড়ুন:
বিষয়টিকে অস্ত্র করে রাজনৈতিক তরজায় ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। দিনভর এ নিয়ে দু'পক্ষের তর্কবিতর্ক চলছেই। এবার তৃণমূলও অখিল গিরির মন্তব্যের সমালোচনায় লিখিত বিবৃতি দিল। ফলে ঘরে-বাইরে উভয়ত চাপে পড়েছেন রাজ্যের কারামন্ত্রী। তিনি রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমা চাইবেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর।