বিশেষ প্রতিবেদন: ২০২২ সালে সারা বিশ্বে সামরিক ব্যয় হয়েছে ২ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলার, যা সর্বকালের সর্বোচ্চ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানিয়েছে, রুশ-ইউক্রেন যুদ্ধের কারণেই বিশ্বজুড়ে সামরিক ব্যয় সর্বোচ্চ হয়েছে। সংস্থাটি জানায়, বেশিরভাগ ব্যয় রুশ-ইউক্রেন যুদ্ধের জন্য বাড়লেও, অন্যান্য দেশগুলোও নিরাপত্তার খাতিরে সামরিক ব্যয় বাড়িয়েছে। এসআইপিআরআই থেকে প্রকাশিত সামরিক ব্যয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, শুধু ইউরোপেই সামরিক ব্যয় বেড়েছে ১৩ শতাংশ, যা ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ।
সংস্থাটি বলছে, ২০২২-এ ইউক্রেনে সামরিক ব্যয় ৬ গুণেরও বেশি বেড়ে ৪,৪০০ কোটি ডলার হয়েছে, যা যেকোনও দেশের সর্বোচ্চ বাৎসরিক সামরিক ব্যয়। সিনিয়র গবেষক ন্যান তিয়ান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ব্যয়ের ক্রমাগত বৃদ্ধি ইঙ্গিত করে যে, আমাদের বিশ্ব ক্রমেই অনিরাপদ হয়ে পড়ছে। এদিকে, মাত্র দুই দশকে তুরস্ক তার প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই খাতে দেশটির বৈদেশিক নির্ভরতা ৮০ শতাংশ থেকে কমে ২০ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। রবিবার দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি নয়া ট্যাঙ্ক উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট। এরদোগান জানান, প্রতিরক্ষা শিল্পে তুরস্ক এখন ‘সম্পূর্ণ স্বাধীন।’ ২০০২ সালে ৬২টি প্রতিরক্ষা প্রকল্প ছিল তুরস্কের। সেটি এখন ৭৫০-রও বেশি।’ ২০০২-এ প্রতিরক্ষায় তুরস্কের মোট বাজেট ছিল ৫.৫ বিলিয়ন ডলার। এখন তা হয়েছে ৭৫ বিলিয়ন ডলার।বিশ্বে সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ
ইমামা খাতুন
প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৩, ১৩:৫২
আরও খবর
অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, 'বিশ্ব হয়ে উঠল রামময়' মন্তব্য প্রধানমন্ত্রীর
উর্দু বিশ্বের সবচেয়ে সুন্দর ভাষা: কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু
১২ কোটির বেশি লোক হিংসার শিকার হয়ে ঘরছাড়া এ বিশ্বে
মহারাষ্ট্রে প্রথম শ্রেণি থেকেই শিশুদের দেওয়া হবে সামরিক প্রশিক্ষণ
পৃথিবীতে টিকে থাকতে গেলে চাই গতি, গতিই এদের করেছে শ্রেষ্ঠ
পৃথিবীতে টিকে থাকতে গেলে চাই গতি, গতিই এদের করেছে শ্রেষ্ঠ
সফল উৎক্ষেপণ, বিশ্বের সব জায়গায় হামলা চালাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র
সফল উৎক্ষেপণ, বিশ্বের সব জায়গায় হামলা চালাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র
২০২৩ সামরিক শক্তির তালিকা: বিশ্বের মধ্যে সেনাশক্তিতে চতুর্থ স্থানে ভারত
২০২৩ সামরিক শক্তির তালিকা: বিশ্বের মধ্যে সেনাশক্তিতে চতুর্থ স্থানে ভারত
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার