পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনার সংক্রমণ মাঝখানে কমতে শুরু করলেও ওমিক্রনের হাত ধরে বেশ মাথাচাড়া দিয়ে ওঠে আতঙ্ক। এবার নিওকোভ ঘিরে উদ্বেগ বাড়ছে গবেষকদের। গবেষকদের দাবি, এই ভাইরাসটি ভবিষ্যতে মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, এই ভাইরাসটির আবির্ভাব সম্পর্কে তারা সচেতন। তবে ভাইরাসটি মানুষের জন্য ঝুঁকিপূর্ণ কিনা তা নিশ্চিত করার জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে। চিনা গবেষকদের কথায়, আপাতত এ ভাইরাস দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের শরীরে ছড়ালেও ভবিষ্যতে তা মানুষের জন্য অশনিসংকেত বয়ে নিয়ে আসতে পারে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নিওকোভ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।আরও পড়ুন:
গবেষকেরা বলছেন, ২০১২ সালে সৌদি আরবে শনাক্ত হওয়া ভাইরাস মার্সের (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) সঙ্গে নতুন ধরনটি খুব সংশ্লিষ্ট। এটি মার্স কভের মতোই প্রাণঘাতী (প্রতি তিনজনে একজনের মৃত্যু) এবং বর্তমান করোনা ভাইরাসের বিভিন্ন ধরনের মতো উচ্চ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন হতে পারে। চিনা গবেষকেরা আরও আশঙ্কা করেছেন, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য বিদ্যমান অ্যান্টিবডি দিয়ে নিওকোভকে ঠেকানো যাবে না।
আরও পড়ুন:
বারবার ধরন পাল্টে ভয়ানক আকার ধারণ করছে করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র তরফে জানানো হয়েছে, উহান গবেষকদের একটি দল দক্ষিণ আফ্রিকার বাদুড়ের মধ্যে নতুন ধরনের করোনা ভাইরাস, নিওকোভ খুঁজে পেয়েছেন।
একে তো ওমিক্রন আতঙ্কে দিশেহারা পুরো বিশ্ব, তার উপরে আবার নিওকোভ আতঙ্ক। বর্তমানে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তবে ওমিক্রনের উপসর্গ মৃদু হওয়ার কারণে, অনেকেই চিন্তামুক্ত আছে। কিছুদিন আইসোলেশনে থাকার মাধ্যমে অনেক ওমিক্রন রোগীই সুস্থ হয়ে উঠছেন।আরও পড়ুন:
দেশের করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার জন।
দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও ক্রমশ বাড়ছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশে সুস্থতার হার নিম্নমুখী ছিল, কিন্তু আক্রান্তের সংখ্যা হ্রাস পেতেই তা ফের একবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৩৫ হাজার ৯৩৯ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ কোটি ৮০ লক্ষের গণ্ডি পার করল। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ। দেশের দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও, উদ্বেগ বাড়ছে দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা নিয়ে। গত ২৪ ঘণ্টাতেই দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৭১ জনের। এরমধ্যে ৬১৩ জন গতকালই মারা গিয়েছেন।