১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পিছনের সিটে বসলেও পরতে হবে সিট বেল্ট, নয়া নিয়ম মুম্বাইয়ে

পুবের কলম ওয়েব ডেস্ক: পিছনের সিটে বসলেও যাত্রীদের পরতে হবে সিট বেল্ট এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের অঞ্চলে ড্রাইভার ও প্যাসেঞ্জার, সকলকেই মানতে হবে এই নয়া নিয়ম। এমনকি জানানো হয়েছে যেই সকল ব্যক্তিরা এই নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ।

মোটর ভেহিক্যাল (সংশোধনী) আইন ২০১৯ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হবে সেই গাড়ির চালক ও যাত্রীদের বিরুদ্ধে।

আরও পড়ুন: যারা পিছনের সিটে আছে, তাদের মনে হয় সিট বেল্টের দরকার নেই: নীতিন গড়করি

প্রসঙ্গত, গত মাসেই সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি ঘোষণা করেছিলেন যে, গাড়িতে বসলে সিট বেল্ট ব্যবহার করা অত্যাবশ্যক।

তিনি বলেছিলেন, “এবার থেকে গাড়িতে যাঁরা চড়বেন তাঁদের সিট বেল্ট ব্যবহার করতেই হবে।” মূলত গাড়ি দুর্ঘটনায় টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুর পর নিতিন গডকড়ি এমনটাই ঘোষণা করেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিছনের সিটে বসলেও পরতে হবে সিট বেল্ট, নয়া নিয়ম মুম্বাইয়ে

আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার