১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছোট মুসল্লিদের ছোট্ট ইমাম!

পুবের কলম, ওয়েবডেস্ক: মসজিদ যদি ছোট্ট শিশুদের আনাগোনায় মুখরিত থাকে, তাহলে ভবিষ্যতে নামাযি ও সৎ প্রজন্ম গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়। এজন্য শৈশবেই তাদের মসজিদমুখী করার উদ্যোগ নেওয়া সচেতন অভিভাবকদের দায়িত্ব।

এবার দেখা গেল ছোট্ট শিশুদের নামাযি করে গড়ে তোলার অভিনব ও বাস্তব এক চিত্র। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এক ভিডিয়োতে দেখা গেছে, একটি মসজিদে নামায পড়ছে শিশুদের বড় একটি দল। শুধু তাই নয়, তাদের ইমামও একজন ছোট্ট শিশু। এই দৃশ্য টুইটারে শেয়ার করার পরপরই ব্যাপকহারে ছড়িয়ে পড়ে এবং অনলাইনে সক্রিয়রা এটিকে দারুণ ইতিবাচক হিসেবে গ্রহণ করে।

সূত্র জানায়, ঘটনাটি উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ার। দেশটির রাজধানী আলজিয়ার্সের মসজিদ আমির আবদুল কাদিরে স্থানীয় শিশুরা এভাবে নামায আদায় করছিল।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাত ১২টা থেকে অনলাইনেও মমতার ‘যুবসাথী’ আবেদন শুরু, অফলাইনের চাপ কমাতে নবান্নের উদ্যোগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছোট মুসল্লিদের ছোট্ট ইমাম!

আপডেট : ৭ এপ্রিল ২০২৩, শুক্রবার