১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার স্থলপথে হামলা! উত্তর গাজার বাসিন্দাদের ৩ ঘণ্টায় এলাকা ছাড়ার সময়সীমা ইসরাইলের

পুবের কলম,ওয়েবডেস্কঃ আকাশ পথে তো আগেই গাজায় হামলা শুরু করে দিয়েছে ইসরাইল। এবার স্থল পথে তৈরি ইসরাইল বাহিনী। গাজা সীমান্তে প্রচুর ট্যাঙ্ক নিয়ে হাজির তারা। তারা এখন সবুজ সংকেতের অপেক্ষায়। কর্তৃপক্ষের থেকে নির্দেশ এলেই স্থলপথে গাজার ভিতরে ঢুকে পড়বে তারা।

জানা গেছে, অবরুদ্ধ গাজা উপত্যকা ঘিরে ফেলে স্থল-জল-আকাশ এই তিন পথেই হামলার প্রস্তুতি নিয়েছে ইসরাইল। তবে, রাষ্ট্রসংঘ ও আন্তর্জাতিক চাপে মানবিক করিডোর চালু করেছে ইসরাইল। গাজার বাসিন্দাদের  অবিলম্বে উত্তর অঞ্চল থেকে দ্রুত পালিয়ে  দক্ষিণ গাজায় সরে যেতে বলা হয়েছে। মূলত উত্তর গাজা ও গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। ইসরাইলি সেনা বাহিনীর তরফে এই বার্তা দেওয়া হয়েছে গাজার বাসিন্দাদের। জানা গিয়েছে, এজন্য  গাজার স্থানীয় বাসিন্দাদের ৩ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দখলদার ইসরাইল।

একটি সংবাদ সংস্থা জানিয়েছে, গাজায় ‘নিরাপদ করিডোর’ চালু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে সেটি বাসিন্দাদের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার জন্য। ইসরাইলি সেনা বাহিনীর পক্ষ থেকে এদিন ঘোষণা দেওয়া হয়, ‘রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনও হামলা চালানো হবে না। আমরা জানাতে চাই গাজার লোকদের দক্ষিণে সরে যেতে আমরা সমুদ্র তীরবর্তী অঞ্চলে করিডোর খুলেছি। যদিও ৩ ঘণ্টার সেই আলটিমেটাম ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা সবুজ সংকেতের।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার স্থলপথে হামলা! উত্তর গাজার বাসিন্দাদের ৩ ঘণ্টায় এলাকা ছাড়ার সময়সীমা ইসরাইলের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, রবিবার