আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আজ শনিবার মরসুমের শীতলতম দিন, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে তাপমাত্রার পারদ নেমেছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।আবহবিদদের মতে তাই আজই মরসুমের শীতলতম দিন।
নিম্নচাপের ধাক্কা সামলে আপাতত শহরে শুরু শীতের ঝোড়ো ইনিংস। সামনেই বড়দিন,বর্ষবরণ তার আগে তাপমাত্রার পারদ কমায় খুশি শহরবাসী।শনিবার দিনভর পরিষ্কার থাকবে আকাশ, আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা। রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে জানাচ্ছে হাওয়া অফিস।
শনিবার দিনভর পরিষ্কার থাকবে আকাশ, আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা। রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে জানাচ্ছে হাওয়া অফিস।