০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধানক্ষেত চষল হাতির দল, জখম ১

সফিকুল ইসলাম (দুলাল), গলসি: বর্ধমান জেলার গলসির লোকালয় সংলগ্ন ধানক্ষেতে হাতির তান্ডবে জখম হলেন এক ব্যক্তি। এলাকার ধানক্ষেতে ঢুকে পড়ে চল্লিশ-বিয়াল্লিশটির একটি হাতির দল। যার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা গলসি এলাকায়। হাতির তান্ডবে গলসির শিড়রাই গ্রামের শেখ সিরাজুল হক নামে এক ব্যক্তি জখম হয়েছেন বলে জানিয়েছেন সেই গ্রামের চাষি সেখ রবিউল হক। 

তিনি জানিয়েছেন, ভোরের দিকে সিরাজুল মোটর বাইক নিয়ে নিজের ব্যাবসার কাজে পাশের গ্রাম রাইপুর যাচ্ছিলেন। সেইসময় গ্রামের রাস্তা পার হচ্ছিল হাতির দলটি। তিনি আচমকা ওই দলের কাছাকা‌ছি চলে আসতেই তার দিকে তেড়ে আসে একটি হাতি। তিনি কিছু বুঝে উঠার আগে তার মোটর বাইকে পা দিয়ে আছাড় মারে বলে জানান তিনি। পরে ওই রাস্তার পথচারী ও বাড়ির লোকেরা সিরাজুলকে উদ্ধার করে প্রথমে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখান থেকে সিরাজুলকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। 

আরও পড়ুন: হাতি মৃত্যু ঠেকাতে এআই প্রযুক্তির ব্যবহার রেলের

ধানক্ষেত চষল হাতির দল, জখম ১

এদিকে সকাল হতেই হাতির দল দেখতে এলাকাজুড়ে ভিড় জমান স্থানীয় মানুষজন। রবিউলের দাবি, হাতরি দলটি গলসি এলাকার বিঘার পর বিঘা জমির ধান মাড়িয়ে দিয়েছে। যার জেরে মাথায় হাত পড়েছে গলসির চাষিদের। এদিকে খবর পেয়ে ভোর থেকে সুরক্ষা দিতে হাজির হয় গলসি থানার পুলিশ। পাশাপাশি হাতির গতিবিধির উপর নজর রেখে চলেছেন বনদপ্তরের কর্মীরা। 

আরও পড়ুন: কেন্দ্র-রাজ্য সমন্বয় বৈঠকে দাবি বনমন্ত্রীর রাজ্যে হাতি মৃত্যুর সংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে

গলিগ্রামের চাষি নবীন সাহা জানান, এদিন ভোর বেলায় গলসির সিংপুরে ওই হাতির দলটিকে প্রথম দেখতে পায় তারা। সেখানে তাদের চোখের সামনেই বিঘার পর বিঘা পাকা ধান জমি নিমেষে মাড়িয়ে দিচ্ছে। এর ফলে তাদের এলাকার চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তার দাবি, ওই বিষয়ে চাষিদের নায্য ক্ষতিপূরণের ব্যবস্থা করুক সরকার। সিংপুর গ্রামের বাসিন্দা সেখ মুজাফ্ফর হোসেন ও সেখ মোরসেলিম বলেন, শুধু  তাদেরই পাঁচ সাত বিঘা জমির ধান মাড়িয়ে দিয়েছে হাতিতে। তাছাড়া তাদের গ্রামের বহু জমি আছে। এর সাথে সাথে গোটা গলসি এলাকার বহু জমির ধান মাটিতে পুঁতে দিয়েছে। 

আরও পড়ুন: ফের হাতির হানা উত্তরবঙ্গে, চাঞ্চল্য এলাকায়

এদিকে এলাকার মানুষের কাছে জানা গেছে, রাতের দিকে ওই দলটি বাঁকুড়া জঙ্গল থেকে দামদর নদ পেরিয়ে গলসির কাশীপুর, শিল্লা, শিড়রাই গ্রামের মাঠের ধান মাড়াতে মাড়াতে চলে আসে। তারপর ভোর নাগাদ পোতনা হয়ে সিংপুরের ধানক্ষেতে আসে। সেখানেও বহু জমির ধানের ক্ষতি করে। সকাল হতেই গলিগ্রাম বনসুজাপুর, উচ্চগ্রাম, কুতরুকী হয়ে খড়ি নদী পাড় হয় হাতির দলটি। সেখান থেকে দলটি আউস গ্রামের দিকে চলে যায় বলে জানা গেছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধানক্ষেত চষল হাতির দল, জখম ১

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার