০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘সঠিক পথেই হচ্ছে SIR, কমিশনের পাশেই আমরা’ — ব্যারাকপুরে অমিত শাহ

পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারকে ফের আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ব্যারাকপুরের জনসভা থেকে তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আছি। সঠিক ভাবেই SIR হচ্ছে। একজন অনুপ্রবেশকারীকেও ভোটার তালিকায় রাখা হবে না।”

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে অভিযোগ তুলে শাহ বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার বিএসএফ-কে জমি হস্তান্তর করছে না। তাঁর দাবি, “অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার আন্তরিক নয়। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই জমি দিচ্ছে না।” শাহের হুঁশিয়ারি, “এপ্রিলে রাজ্যে বিজেপি সরকার এলে ৪৫ দিনের মধ্যেই সীমান্তে কাঁটাতারের কাজ শেষ করা হবে।” পাশাপাশি অসমের উদাহরণ টেনে তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে অনুপ্রবেশ কার্যত বন্ধ হয়েছে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, ‘এমন কমিশন দেখিনি’ বেরিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: SIR-এর শেষপর্বে কড়া কমিশন: সাত দিনে সব শুনানি শেষের নির্দেশ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

তুরস্কের মধ্যস্থতায় পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে বসছে ইরান ও আমেরিকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘সঠিক পথেই হচ্ছে SIR, কমিশনের পাশেই আমরা’ — ব্যারাকপুরে অমিত শাহ

আপডেট : ৩১ জানুয়ারী ২০২৬, শনিবার