০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩৭২ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ভারত

পুবের কলম ওয়েবডেস্ক; নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে ১-০ ফলে টেস্ট সিরিজ জিতে নিলো বিরাট কোহলির ভারতে। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের দরকার ছিল ৫৪০ রান । কিন্তু তৃতীয় দিনের শেষ বেলা থেকেই নিউজিল্যান্ডের একের পর এক উইকেট পড়তে থাকে। দুই ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদবের বোলিং ঘূর্ণিতে সোমবার চতুর্থদিনের লঞ্চের মধ্যেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড। ১৬৭ রানেই শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস।

অশ্বিন ৪টি ও জয়ন্ত যাদব ৪টি উইকেট নিলেন। হেনরি নিকোলস ও রচিন রবীন্দ্র ছাড়া বাকি কোনও নিউজিল্যান্ড ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোরে পৌঁছতে পারলেন না। প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসের দুর্দান্ত অর্ধশত রান করায় ম্যাচের সেরা হলেন ময়াংক আগরওয়াল। দুটি টেস্টে দুর্দান্ত বোলিং এর জন্য সিরিজ সেরা হলেন রবীচন্দ্রন অশ্বিন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই টেস্ট জেতায় ১২ পয়েন্ট পেল ভারত।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি

আরও পড়ুন: রাজস্থানে প্যালেস্তাইনের সমর্থনে স্টিকার লাগানোর অভিযোগ, ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩৭২ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ভারত

আপডেট : ৬ ডিসেম্বর ২০২১, সোমবার