০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ষাঁড়কে ধাক্কা মেরে বিকল ট্রেন!  

পুবের কলম প্রতিবেদক, হাবড়া: ষাঁড়কে সজোরে ধাক্কা মেরে বিকল হয়ে গেল ট্রেন। সপ্তাহের প্রথমদিন বনগাঁ-শিয়ালদহ শাখায় রেল পরিবেষা ব্যাহত হয়ে চরমে ওঠে যাত্রী-দুর্ভোগ। ট্রেনের ধাক্কায় রেল লাইনের উপর একটি ষাঁড়ের মৃত্যুর জেরে এই সমস্যা বলে জানা যায়। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরও রেল পরিষেবা স্বাভাবিক হয়নি বলে খবর।

সূত্রের খবর, সোমবার সকাল সওয়া ৭টা  নাগাদ ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল হাবড়ার সংহতি স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়ে। সেসময় রেল লাইন পার হচ্ছিল একটি ষাঁড়। ট্রেনটি দ্রুতগতিতে থাকায় ষাঁড়টিকে ধাক্কা মারে। ট্রেনের সামনের চাকা শরীরে জড়িয়ে রেল লাইনের উপর মৃত্যু হয় ষাঁড়টির। এরপরই ট্রেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যার জেরে ট্রেনটি কিছু দূর এগিয়েই থেমে যায়।

আরও পড়ুন: ষন্ড মহারাজের ট্রেন সফরে মজলেন নেটিজেনরা, দেখুন ভাইরাল ভিডিও

ফলে এই লাইনে একের পর এক ট্রেন থেমে যায় বিভিন্ন স্টেশনে। বিষয়টি খতিয়ে দেখছেন রেলের ইঞ্জিনিয়াররা। ঠিক কী যান্ত্রিক ত্রুটি হয়েছে তা বোঝার চেষ্টা চলছে।

এ বিষয়ে শিয়ালদহের ডিআরএম এসপি সিং জানান, ওই দুর্ঘটনার ফলে ট্রেনটির ব্রেকের এয়ারপাইপ লিক করেছে। ফলে ব্রেক কাজ করছে না। তা মেরামতির কাজ চলছে।

রেল বোর্ডের তরফে আগে জানানো হয়েছিল, রেললাইনে আশেপাশে ফেন্সিং লাগানো হবে। যাতে আচমকা কোনও প্রাণী রেল ট্র্যাকে চলে আসতে না পারে।’ তিনি জানান, যেসব রেলপথে ঘণ্টায় ১৬০ কিমির বেশি গতিতে ট্রেন চলাচল করে, সেসব ট্র্যাক ফেন্সিংয়ে ঘেরা হবে। লোকাল জায়গায় এমন ফেন্সিং সম্ভব নয়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ষাঁড়কে ধাক্কা মেরে বিকল ট্রেন!  

আপডেট : ১১ এপ্রিল ২০২২, সোমবার