১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাজীদের থাকার ব্যবস্থা…  মক্কায় চার হাজার ভবনকে লাইসেন্স

মক্কা, ২৯ জানুয়ারি: আসন্ন হজ মরসুমে মক্কা শহরে প্রায় ২০ লক্ষ হজযাত্রীর থাকার ব্যবস্থার পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন  শুরু করেছে সউদি আরব। মক্কার মেয়রের দফতরের মুখপাত্র ওসামা জায়াতুনি এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, মক্কা সিটির মেয়র দফতর এবার ৪ হাজার ভবনকে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে। ভবনগুলিতে ৫ লক্ষ রুম থাকবে। আর এসব রুমে থাকবেন ২০ লাখ হজযাত্রী। ইতিমধ্যে এক হাজার ভবনকে লাইসেন্স দেওয়া হয়েছে। সউদি আরব সরকারের আশা, গত বছরের তুলনায় এ বছর হজযাত্রীর সংখ্যা আরও বাড়বে। গত বছর ১৮ লক্ষ মানুষ পবিত্র হজ পালন করেন। বিশ্বব্যাপী করোনা মহামারির পর বিগত বছরই কোনও বিধিনিষেধ ছাড়া হজ পালিত হয়। পবিত্র নগরী মক্কায় হাজীদের থাকার লাইসেন্স চেয়ে অনেক আবেদন আসছে বলেও জানিয়েছে সরকার। এই আবেদন রজব মাসের শেষ পর্যন্ত নেওয়া হবে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি রজব মাস শেষ হবে। এবছর হাজীদের থাকার জায়গার নিয়মকানুনেও পরিবর্তন আনা হয়েছে। আগে নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ থাকত। তবে এবার যেসব দেশ আগে হজের প্রক্রিয়া সম্পন্ন করবে সেসব দেশের হাজীরা আগে নির্দিষ্ট স্থানে থাকার সুযোগ পাবেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাজীদের থাকার ব্যবস্থা…  মক্কায় চার হাজার ভবনকে লাইসেন্স

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার