১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিনক্ষণ জানিয়ে ফের সলমন খানকে খুনের হুমকি, নিরাপত্তায় বুলেট প্রুফ গাড়ি কিনলেন বলিউড ভাইজান

পুবের কলম, ওয়েবডেস্ক: বেশ কয়েকদিন আগেই ‘পঞ্জাবি গায়ক সিধু মুসালওয়ালার মতো করেই মারব’ খুনের হুমকি দেওয়া হয়ছিল বলিউড অভিনেতা সলমন খান ও শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে। সেই ঘটনায় একজনকে পুনে থেকে আটকও করে পুলিশ। এই হুমকি ফোনের জন্য লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার ও রোহিত ব্রারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ৷

সেই জের কাটতে না কাটতেই ফের বলিউড তারকা সলমন খানকে খুনের হুমকি দেওয়া হল। একদম দিনক্ষণ নির্দিষ্ট করে বলিউড ভাইজানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। হুমকিকারী জানিয়েছে আগামী ৩০ এপ্রিল খুন করা হবে সলমনকে। সোমবার রাতেই এই হুমকি ফোন আসে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে৷ ঘটনার পরেই তদন্তে নামে মুম্বাই পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, হুমকি ফোনটি এসেছিল রাজস্থানে যোধপুর থেকে। রকি ভাই পরিচয় দিয়ে এই ফোন করে এক ষোলো বছরের কিশোর। অভিযুক্তকে ইতিমধ্যেই শাহপুর থেকে আটক করেছে পুলিশ। কেন এই ফোন তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আগের ঘটনার সঙ্গে এই ঘটনার যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ঘোড়ায় চেপে বিয়ে করতে মানা, দলিত বরের শোভাযাত্রার প্রহরায় ৬০ পুুলিশকর্মী

এদিকে পর পর হুমকি ফোনে নিরাপত্তা বাড়ানো হয়েছে সলমন খানের। নিজের সুরক্ষার খাতিরে একটি বুলেটপ্রুফ গাড়িও সম্প্রতি কিনেছেন সলমন৷ যার দাম প্রায় ২ কোটি  টাকা৷ পর পর এই খুনের হুমকিতে কিছুটা হলেও উদ্বেগে রয়েছেন বলিউড তারকা।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে কড়া নিরাপত্তা বলয়ে দিল্লি, প্রধানমন্ত্রীর ভাষণ মঞ্চ লালকেল্লায় ১ হাজার ক্যামেরা-ড্রোন

আরও পড়ুন: পঞ্চায়েতে দুই মহিলা গেরুয়া প্রার্থীদের নিরাপত্তা দিতে বললো হাইকোর্ট

সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিনক্ষণ জানিয়ে ফের সলমন খানকে খুনের হুমকি, নিরাপত্তায় বুলেট প্রুফ গাড়ি কিনলেন বলিউড ভাইজান

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার