০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিট: ­অন্তর্বাস খুলতে বাধ্য করা হল পরীক্ষার্থীদের

পুবের কলম, প্রতিবেদকঃ পরীক্ষায় টোকাটুকি রুখতে কড়া নিয়মবিধির কথা অনেকেই শুনেছেন। দেখেছেনও। কিন্তু তা বলে মহিলা পরীক্ষার্থীদের অন্তর্বাস খোলাতে বাধ্য করা কি যায় ? এ কোন ধরনের নিয়ম? শুনতে আজব লাগলেও রবিবার কেরলের বেশ কয়েকটি নিট পরীক্ষাকেন্দ্রে এমনটাই করা হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের একাংশের। এই খবরে তীব্র শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: মেধাবী সংরক্ষিত প্রার্থীদের সাধারণ আসনেই নিয়োগ করতে হবে: নির্দেশ সুপ্রিম কোর্টের

নিট পরীক্ষা হলে ঢোকার আগে তরুণীকে অন্তর্বাস খুলতে বলা হয় । ১৭ জুলাই তিনি পরীক্ষা দিয়েছেন। তার পরই পুলিশের কাছে এই অন্তর্বাস খোলা নিয়ে অভিযোগ করেছেন ওই পরীক্ষার্থী। কোল্লামের আয়ুরে মার থোমা ইনস্টিটিউট অফ ইনফর্মেশন অ্যান্ড টেকনোলজি শিক্ষাকেন্দ্রে সিট পড়েছিল বলে জানান ওই পরীক্ষার্থী।

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

এই পরীক্ষার জন্য ড্রেস কোড ঠিক করে দিয়েছিল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা। মেডিক্যালে ভর্তির জন্য সর্বভারতীয় পরীক্ষা জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থাই নিয়ে থাকে। তারা কোথাও অন্তর্বাস খুলিয়ে পরীক্ষার্থীর তল্লাশি নেওয়ার কথা বলেনি। এমনটাই অভিযোগ ওই মহিলা পরীক্ষার্থীর।

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

ওই পরীক্ষার্থীর হয়ে কোল্লাম গ্রামীণ পুলিশের কাছে অভিযোগটি দায়ের করেছেন তাঁর অভিভাবকরা। তাঁরা জানিয়েছেন, শুধু ওই পরীক্ষার্থীই নয়। এভাবে অনেক পরীক্ষার্থীকেই তল্লাশি করেছেন পরীক্ষাকেন্দ্রের লোকজন। যার ফলে পরীক্ষা দিতে গিয়ে রীতিমতো মুষড়ে পড়েন পরীক্ষার্থীরা। অনেকেই চোখের জল ফেলতে ফেলতে বাড়ি গিয়েছেন বলে অভিযোগকারী পরীক্ষার্থী পুলিশকে জানিয়েছেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

লিবিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিট: ­অন্তর্বাস খুলতে বাধ্য করা হল পরীক্ষার্থীদের

আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার