১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম যাত্রীকে নামাযের অনুমতি, সাসপেন্ড কন্ডাক্টর, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা  

পুবের কলম,ওয়েবডেস্ক: হিন্দু হয়ে মুসলিম যাত্রীদের নামাযের অনুমতি কেন? যোগীরাজ্যে সামান্য অপরাধে চাকরি খোয়াতে হয়েছিল এক বাস কন্ডাক্টরকে। কাজ হারানোর অবসাদে অবশেষে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন যুবক।

জানা গেছে, ৩ জুন বরেলি-দিল্লি হাইওয়েতে বাসের দুই যাত্রীকে নামাজ পড়ার অনুমতি দিয়ে কিছুক্ষণের জন্য বাস থামিয়ে ছিল  কন্ডাক্টর মোহিত যাদব ও চালক কেপি সিং। সংশ্লিষ্ট ঘটনায় উভয়কেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। এরপরই অর্থাভাবে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সেই কন্ডাক্টর।

রবিবার রাতে নিখোঁজ হন মোহিত যাদব। পরদিন সকালে বাড়ির কাছে রেললাইনের ধারে তাঁর দেহ পাওয়া যায়। মোহিত উত্তরপ্রদেশের মৈনপুরীর ঘিরর থানার নাগলা খুশালি এলাকার বাসিন্দা।

প্রায় ৮ বছর ধরে ইউপিএসআরটিসি-তে চুক্তিভিত্তিক কর্মী ছিলেন মোহিত। ১৭ হাজার টাকা মাসিক বেতন পেতেন।

মোহিতের মৃত্যুর পর তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, কাজ হারানোর পর থেকে ওর কাছে খাবারের টাকা টুকু ছিল না। ওর টাকা ফুরিয়ে গিয়েছিল। সংসার চালাতে হিমশিম খাচ্ছিল।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিম যাত্রীকে নামাযের অনুমতি, সাসপেন্ড কন্ডাক্টর, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা  

আপডেট : ২৯ অগাস্ট ২০২৩, মঙ্গলবার