১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ দূষণের কবলে দিল্লি, প্রায় ১২ বছর কমতে পারে গড় আয়ু

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভয়াবহ দূষণের কবলে দিল্লি। মাত্রাতিরিক্ত দূষণের ফলে কমতে পারে রাজধানীর বাসিন্দাদের গড় আয়ুর মাত্রা। বায়ুর গুণমান সূচক ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের মধ্যে একটি জনবহুল শহর দিল্লি। প্রায় ১৮ মিলিয়ন মানুষের বাস। দিল্লিতে বসবাসকারি মানুষের গড় আয়ু প্রায় ১২ বছরের কাছাকাছি কমতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর রিপোর্ট অনুযায়ী, বর্তমান দূষণের মাত্রা অব্যাহত থাকলে মানুষের গড় আয়ু ১১.৯ বছর কমে যেতে পারে, যা প্রায় ১২ বছরের কাছাকাছি। জাতীয় নির্দেশিকা অনুসারে মানুষের গড় আয়ু দাঁড়াবে ৮.৫ বছর। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত বায়ুর গুণমান সূচক ইন্ডেক্স অনুযায়ী ১৩০ কোটি ভারতবাসীর দেশে দিল্লির মতো জনবহুল রাজ্যে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নির্ধারিত সূচক অতিক্রম করে গেছে, যা ভয়াবহ। গবেষণায় বলা হয়েছে, সূক্ষ্ম কণা বায়ু দূষণের মাত্রা একজন ভারতীয়ের গড় আয়ু ৫.৩ বছর কমিয়ে দেয়।

হু-এর সমীক্ষা অনুযায়ী দূষণের মাত্রা সব থেকে বেশি পঞ্জাবের পাঠানকোটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী এই জেলায় দূষণের মাত্রা নির্ধারিত সূচক অনুযায়ী সাত গুণ বেশি

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আগামী সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভয়াবহ দূষণের কবলে দিল্লি, প্রায় ১২ বছর কমতে পারে গড় আয়ু

আপডেট : ২৯ অগাস্ট ২০২৩, মঙ্গলবার