পুবের কলম ওয়েব ডেস্কঃ আল-জাজিরার জনপ্রিয় বরিষ্ঠ সাংবাদিক শিরিন আবু আকলেহ (৫১) হত্যাকাণ্ডের তদন্ত শুরু করার ঘোষণা করেছে আমেরিকা। তবে সাংবাদিক হত্যায় অভিযুক্ত ইসরাইল জানিয়েছে, তারা এই তদন্তে কোনও সহযোগিতা করবে না। সোমবার মার্কিন তদন্তের নিন্দা জানিয়ে ইসরাইল বলেছে, আমেরিকা ‘বড় ধরনের ভুল’ করতে চলেছে। তাই এ বিষয়ে কোনও ধরনের সহযোগিতা করবে না তেল আবিব। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ ট্যুইটারে এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করে বলেন, ‘আমরা এই প্রকাশ্য তদন্তে কোনও সহযোগিতা করব না।
তিনি আরও বলেন, ‘আমরা ইসরাইলের অভ্যন্তরীন বিষয়ে কোনও ধরনের হস্তক্ষেপ মেনে নেব না।’ উল্লেখ্য, চলতি বছরের ১১ মে ওয়েস্ট ব্যাঙ্কের জেনিনে অবস্থিত শরণার্থী শিবিরে সাংবাদিকতা করছিলেন ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ। সেই সময় হঠাৎই হামলা চালায় ইসরাইলের যায়নবাদী সেনা। ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক আকলেহকে লক্ষ্য করে গুলি চালায় ইহুদি সেনা। মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই নিহত হন সাংবাদিক। তবে এই প্রথম নয়। এর আগেও ইসরাইল জানিয়েছে সাংবাদিক হত্যার তদন্তে তারা কোনও সংস্থা বা দেশকে সহায়তা করবে না। এই হত্যাকাণ্ডের তদন্তে ইসরাইল সহযোগিতা করবে না এমন খবর শোনা পর বিন্দুমাত্র অবাক হয়নি সাংবাদিক আবুর পরিবার। শিরিনের পরিবার বলেছে, ‘ইসরাইলের দিক থেকে এমন খবর প্রত্যাশিত।’ আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এরইমধ্যে ফিলিস্তিনি-আমেরিকান ওই সাংবাদিকের হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন বিচার বিভাগ এবং এফবিআই। গত জুনে রাষ্ট্রসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ের মুখপাত্র রাবিনা শামদাসানি জানান, তাদের অনুসন্ধানে উঠে এসেছে যে, শিরিন আবু আকলেহ ইসরাইলি সেনার গুলিতেই নিহত হয়েছেন।সাংবাদিক হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতা করবে না ইসরাইল
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২২, ১৪:১৬
আরও খবর
জমি বিবাদের জেরে ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন দাদা
চন্দ্রনাথ খুনের তদন্তে নয়া মোড়, সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও ২
উত্তরপ্রদেশের আদালতে আত্মসমর্পণ চন্দ্রনাথ খুনে অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতীর
ট্রেনে বসার সিট নিয়ে বচসা, মধ্যপ্রদেশের আলী খানকে পিটিয়ে খুন
৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে দলিত ব্যক্তিকে খুন, ১৯ পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইউপির আদালতের
৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে দলিত ব্যক্তিকে খুন, ১৯ পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইউপির আদালতের
স্ত্রীকে অত্যাচার, মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার স্বামী জয়নগরে
স্ত্রীকে অত্যাচার, মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার স্বামী জয়নগরে
নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে জড়িত থাকার অভিযোগ, অবশেষে গ্রেফতার অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ
নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে জড়িত থাকার অভিযোগ, অবশেষে গ্রেফতার অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ
গুজরাটে পুলিশি হেফাজতে মৃত্যু জহিরের, তীব্র ভর্ৎসনা করল হাইকোর্ট
গুজরাটে পুলিশি হেফাজতে মৃত্যু জহিরের, তীব্র ভর্ৎসনা করল হাইকোর্ট
চন্দ্রনাথ খুনে গ্রেফতার আরও ১, হত্যায় ব্যবহৃত গাড়ি নিয়ে উঠে এল নয়া তথ্য
চন্দ্রনাথ খুনে গ্রেফতার আরও ১, হত্যায় ব্যবহৃত গাড়ি নিয়ে উঠে এল নয়া তথ্য
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র