০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গরুচোর সন্দেহে গণপিটুনি, হত যুবক

পুবের কলম প্রতিবেদক, ডায়মন্ডহারবার: গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ফলতায়। মারধরের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফলতার হরিণডাঙা-২ এর কোদালিয়া গ্রামের এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে হানা দেয় চারজন। অভিযোগ, তারা নাকি গরু চুরির উদ্দেশ্যে মঙ্গলবার গভীর রাতে হানা দিয়েছিল। এদিকে বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে গিয়ে ডাকেন প্রতিবেশীদের।

আরও পড়ুন: গোমাতাকে ‘রাজ্য মাতা’ হিসেবে ঘোষণা করে আমি গর্বিত: নির্বাচনী সভায় একনাথ শিন্ডে

বাকিরা পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়ে যায় জুলফিক্কার নামে বছর ৪০-এর এক ব্যক্তি। গরু চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় তাকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কোদালিয়া এলাকা। খবর পৌঁছে যায় ফলতা থানায়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়দের এলোপাথাড়ি মারধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জুলফিক্কার। পুলিশের উদ্ধারের আগেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে ময়নাতদন্তে পাঠায়। 

আরও পড়ুন: যোগীশাসিত উত্তরপ্রদেশে স্কুলের সিলেবাসে এবার ঠাঁই পাবে গরুর অবদান, জানালেন মন্ত্রী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিভিক ওই ভলান্টিয়ারকে। ঠিক কী হয়েছিল বুধবার রাতে? সত্যিই কী গরু চুরির উদ্দেশ্যে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ওই চারজন হানা দিয়েছিল? খতিয় দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি সাতগাছিয়া বিধানসভার চণ্ডী পঞ্চায়েতের রাজারহাটের বাসিন্দা।

আরও পড়ুন: গরুকে জাতীয় পশু হিসেবে আখ্যায়িত করা হোক, মন্তব্য বিজেপি সাংসদের

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সম্ভল হিংসা মামলা: পুলিশ ও রাজ্য সরকারের আরজি নিয়ে শুনানি স্থগিত ইলাহাবাদ হাইকোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গরুচোর সন্দেহে গণপিটুনি, হত যুবক

আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার