পুবের কলম, ওয়েবডেস্ক: বেহালার ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের ও অর্পিতা মুখোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা চলছে। এখান থেকেই পার্থকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কথা আছে। সেখানে শিক্ষাপর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের সামনে  বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইএসআই কমপ্লেক্সে ঘিরে রেখেছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

এদিকে ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক তথ্য।

উদ্ধার হয়েছে একটি সিডি। সেই সিডিতে এসএসসি দুর্নীতি মামলায় সংশোধিত ২৬৯ জনের নামের তালিকা পাওয়া গিয়েছে। সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত তদন্তে সেইভাবে সহযোগিতা করেননি পার্থ। বেশিরভাগ সময়ে কথা এড়িয়ে যাচ্ছেন তিনি।

বলছেন অনেক কিছুই মনে নেই।

অন্যদিকে আজও শহরের আরও ৬ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।

শহরের ৬ জায়গায় তল্লাশি চালাতে বেরিয়ে পড়লেন ইডি আধিকারিকেরা। বারাসতের একটি শাড়ি দোকান, গড়িয়াহাটের একটি দোকান সহ মোট ৬ জায়গায় তল্লাশি চালানো হবে। পার্থ ও অর্পিতাকে জেরা করে যে তথ্য সামনে এসেছে তার ভিত্তিতেই তল্লাশি চালানো হচ্ছে।

বেলঘড়িয়ার অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও আজ হানা দিয়েছে ইডি। ১৫ জনের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল রয়েছে সেখানে।